হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

দেশজুড়ে

2026-02-23T10:19:54+06:00
2026-02-23T10:19:54+06:00
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
বাংলা English
সোমবার, ২৪ আগস্ট ২০২৬
Advertisement
দেশজুড়ে
রাজধানীতে বিএনপি নেতা গুলিবিদ্ধ
হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২৬, ১০:১৯ এএম 
রাজধানীর কলাবাগান থানাধীন বসুন্ধরা শপিং কমপ্লেক্সের বিপরীতে জুতার মার্কেটের সামনে দুর্বৃত্তের গুলিতে মো. শফিকুর রহমান (৫৫) নামে এক বিএনপি নেতা আহত হয়েছেন। রোববার (২২ ফেব্রুয়ারি) রাত সোয়া ১১দিকে বামহাতের তালুতে গুলিবিদ্ধ অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

শফিকুর রহমান কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক বলে জানা গেছে। তিনি কুমিল্লার বুড়িচং উপজেলার সিদলাই গ্রামের মৃত মফিদুল ইসলামের ছেলে। তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি ফুটপাতের দোকানে পাইকার হিসেবে জুতা সরবরাহ করতেন।


ফুটপাতের দোকান মালিক শাহ পরান জানান, শফিকুর রাত ১০টার দিকে আমার দোকানের পাশে দাঁড়িয়েছিলেন। এ সময় অজ্ঞাতনামা কিছু দুষ্কৃতিকারী তার বাম হাতের তালুতে গুলি করে দ্রুত পালিয়ে যায়। পরে আমরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাতের দিকে শফিকুর নামে এক ব্যক্তিকে বাম হাতে জখম অবস্থায় জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে। পরে আমরা জানতে পেরেছি, তিনি কলাবাগান থানার ১৬নং ওয়ার্ড বিএনপির সহ-সম্পাদক। বর্তমানে তার চিকিৎসা চলছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে জানিয়েছি।

জ/দি





Advertisement
Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]