অনলাইন ডেস্ক

দেশজুড়ে

2026-02-21T19:32:19+06:00
2026-02-21T19:32:19+06:00
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
বাংলা English
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
দেশজুড়ে
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৫
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ ফেব্রুয়ারি, ২০২৬, ৭:৩২ পিএম 
কুষ্টিয়া সদর উপজেলার বাইপাস সড়কে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। আজ শনিবার (২১ ফেব্রুয়ারি) বেলা দেড়টার দিকে বাইপাস সড়কের কুষ্টিয়া স্টোর পেট্রলপাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে তিনজন নারী ও দুজন পুরুষ রয়েছে। তবে পুলিশ তাৎক্ষণিক তাঁদের নাম-পরিচয় জানাতে পারেনি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা দেড়টার দিকে যাত্রীবাহী অটোরিকশাটি কুষ্টিয়া শহরের দিকে যাচ্ছিল। পথে একটি ট্রাককে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করলে অটোরিকশাটি নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের নিচে পড়ে যায়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় অপর দুই যাত্রীকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁদেরও মৃত্যু হয়।

কুষ্টিয়া হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল ওবায়েদ বলেন, দুর্ঘটনার পর ট্রাকচালক পালিয়ে গেলেও ট্রাকটি হেফাজতে নেওয়া হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।




  বিষয়:   দেশজুড়ে  কুষ্টিয়া  সড়ক দুর্ঘটনা  নিহত 



Loading...
Loading...
দেশজুড়ে - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]