ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-01-28T16:00:18+06:00
2026-01-28T16:00:18+06:00
সোমবার ● ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন
নিউজ ডেস্ক
⏲ ৪:০০ পিএম | ২৮ জানুয়ারি, ২০২৬ | বুধবার
ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলা জনগণের সাথে ধোঁকাবাজি: সালাহউদ্দিন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনে ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন নির্বাচনে জনগণের ব্যাপক সমর্থনের মাধ্যমে ধানের শীষের ভূমিধস বিজয় হবে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে, তারা মূলত ধর্মপ্রাণ সাধারণ মানুষের সাথে ধোঁকাবাজি করছে। বুধবার দুপুরে চকরিয়ার শাহারবিল ইউনিয়নে তার সপ্তম দিনের নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, এই নির্বাচনের মধ্য দিয়েই জনগণ রাষ্ট্রের প্রকৃত মালিকানা ফিরে পাবে। বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের প্রধান চালিকাশক্তি। শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণই আমাদের প্রধান লক্ষ্য, যেখানে কোনো মাকে আর সন্তান হারানোর বেদনা সইতে হবে না।


দেশ নিয়ে বিএনপির সুনির্দিষ্ট রূপরেখা ও পরিকল্পনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, দেশ নিয়ে আমাদের ভিশন পরিষ্কার। অন্য কোনো দলের যদি সুনির্দিষ্ট পরিকল্পনা থাকে, তবে তারা তা প্রকাশ করুক। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে। কিন্তু ধর্মের দোহাই দিয়ে বা জান্নাতের প্রলোভন দেখিয়ে ভোট চাওয়া রাজনৈতিক দেউলিয়াত্ব ছাড়া আর কিছুই নয়।

এদিন শাহারবিল ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগকালে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। এ সময় জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরীসহ দলের সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নেতৃবৃন্দ ভোটারদের নির্ভয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোটাধিকার প্রয়োগের আহ্বান জানান।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত