কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন

স্পোর্টস ডেস্ক

খেলাধুলা

2026-09-14T08:26:31+06:00
2026-09-14T08:26:31+06:00
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইপেপার  বাংলা English
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬
Advertisement
খেলাধুলা
কেইনের গোলে জয়ে ফিরল বায়ার্ন
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৬ এএম 
সংগৃহীত ছবি
বুন্ডেসলিগার চলতি মৌসুমে প্রথম গোলের দেখা পেয়েছেন হ্যারি কেইন। ইংল্যান্ড অধিনায়কের সেই গোলেই নবাগত এসভি এভাসবার্ককে ২-১ গোলে হারিয়ে ঘরোয়া লিগে জয়ের ধারায় ফিরেছে বায়ার্ন মিউনিখ।

গতকাল রোববার এভাসবার্কের মাঠে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল স্বাগতিকরা। মৌসুমের প্রথম দুই ম্যাচে বায়ার লেভারকুজেন ও বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারানো দলটি বায়ার্নের বিপক্ষেও আত্মবিশ্বাসের সঙ্গে খেলতে থাকে।

তবে ২৬তম মিনিটে ম্যাচের প্রথম উল্লেখযোগ্য সুযোগ থেকেই এগিয়ে যায় বায়ার্ন। কাছ থেকে টোকায় গোল করে দলকে এগিয়ে দেন লেনার্ট কার্ল।

বুন্ডেসলিগায় প্রথমবারের মতো বায়ার্নের মুখোমুখি হওয়া এভাসবার্ক অবশ্য পিছিয়ে থেকেও লড়াই চালিয়ে যায়। ৬১তম মিনিটে সমতায় ফেরে স্বাগতিকরা। গোলের পর ম্যাচ থেকে পয়েন্ট পাওয়ার আশা জোরালো হয় তাদের।

কিন্তু সমতা বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এভাসবার্ক। ৭০তম মিনিটে মাইকেল ওলিসের শট পোস্টে বাধা পাওয়ার মাত্র দুই মিনিট পর বায়ার্নকে আবারও এগিয়ে দেন হ্যারি কেইন। দারুণ দক্ষতায় করা ওই গোলটিই শেষ পর্যন্ত ভিনসঁ কোম্পানির দলকে জয় এনে দেয়।

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে কেইনের এটি চতুর্থ গোল। তবে বুন্ডেসলিগায় এবারই প্রথমবারের মতো জালের দেখা পেলেন ইংলিশ এই তারকা।

মৌসুমের শুরুতে স্টুটগার্টকে ৫-১ গোলে উড়িয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করেছিল বায়ার্ন। এরপর গত সপ্তাহে শালকের মাঠে গোলশূন্য ড্র করে তারা। এভাসবার্কের বিপক্ষে জয়ের ফলে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে বায়ার্নের সংগ্রহ দাঁড়িয়েছে ৭ পয়েন্ট। এই পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে উঠে এসেছে তারা।

সমান ৭ পয়েন্ট নিয়ে বায়ার্নের ওপরে তৃতীয় স্থানে রয়েছে আউক্সবুর্ক। ৯ পয়েন্ট করে নিয়ে শতভাগ জয়ে তালিকার শীর্ষে ফ্রেইবুর্ক এবং দ্বিতীয় স্থানে বরুশিয়া ডর্টমুন্ড। ৬ পয়েন্ট নিয়ে লাইপজিগ পঞ্চম এবং এভাসবার্ক ষষ্ঠ স্থানে রয়েছে।

জ/উ






Advertisement
Loading...
Loading...
খেলাধুলা - আরও খবর
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: [email protected] , [email protected]