মেধাবী ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-25T17:18:42+06:00
2026-11-25T17:18:42+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
মেধাবী ছাত্রীদের জন্য আনা সাইকেল চালিয়ে দেখলেন প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:১৮ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
দেশের তিন লাখ মেধাবী ছাত্রীর জন্য আনা বাইসাইকেলের মান ও ব্যবহারিক দিক নিজে পরখ করে দেখেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বুধবার (২৫ নভেম্বর) সকালে সচিবালয়ে নিজের কার্যালয়ের নিচে কয়েক ধরনের বাইসাইকেল চালিয়ে দেখেন তিনি।

প্রধানমন্ত্রীর এ বাইসাইকেল চালানোর উদ্দেশ্য ছিল ভিন্ন। মেধাবী ছাত্রীদের উপহার হিসেবে দেওয়া হবে-এমন বাইসাইকেলের গুণগত মান ও ব্যবহারিক সুবিধা যাচাই করতেই তিনি নিজে সেগুলো চালিয়ে দেখেন।

জানা গেছে, শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ প্রদর্শনীতে ছাত্রীদের মধ্যে বিতরণের জন্য বিভিন্ন ধরনের বাইসাইকেল প্রধানমন্ত্রীর সামনে উপস্থাপন করা হয়। তিনি সেগুলো পরখ করে দেখেন।

সরকারের এ উদ্যোগের আওতায় দেশের ২০ হাজার বিদ্যালয়ের ষষ্ঠ থেকে দশম শ্রেণির মোট তিন লাখ ছাত্রীকে বাইসাইকেল দেওয়া হবে। প্রতিটি শ্রেণিতে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীরা একটি করে বাইসাইকেল পাবে।

মেয়েদের পড়াশোনায় উৎসাহ বাড়ানো এবং বিদ্যালয় থেকে ঝরে পড়ার হার কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত