পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-25T16:54:33+06:00
2026-11-25T16:54:33+06:00
বুধবার ● ২৫ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
জাতীয়
পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫৪ পিএম | ২৫ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
Advertisement
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের তদন্ত চলছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পলাতক ফ্যাসিস্ট শক্তি আর রাজনীতি করতে পারবে না। তাদের প্রত্যাবর্তন একমাত্র কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই সম্ভব। আজ বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘বিজয় দিবসে কোন কোন পলাতক আসামিকে প্রত্যর্পণের কথা বলা হচ্ছে। গণহত্যা চালিয়ে যেসব ফ্যাসিস্ট শক্তি বিতাড়িত হয়েছে, তারা কখনো রাজনীতি করতে পারেনি, এমনকি ফিরেও আসেনি। তারাও কখনো রাজনীতি করতে পারবে না।’

তিনি আরও বলেন, ‘এখন তারা কূটনৈতিক চ্যানেলের মাধ্যমেই প্রত্যাবর্তন করতে পারে। ১৬ ডিসেম্বর কেউ কেউ প্রত্যর্পণ করবে বলে শুনেছি। তারা কোন কোন সীমান্তে ঘোরাঘুরিও করছে।’

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পলাতক ফ্যাসিস্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ধরনের প্রাণহানি ছাড়াই গোপালগঞ্জের পরিস্থিতি মোকাবিলা করা হয়েছে।

তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, কেউ উগ্রবাদী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালানোর চেষ্টা করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ সময় শ্রমিকদের মজুরি নির্ধারণের পরও যারা রাস্তায় নামছেন, তাদের সঙ্গে সাধারণ শ্রমিকদের সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেন মন্ত্রী। এসব কর্মকাণ্ডে কারা জড়িত, তা খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত