প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির প্রতিনিধি দল

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-22T12:09:47+06:00
2026-11-22T12:09:47+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসছে এনসিপির প্রতিনিধি দল
জবাবদিহি ডেস্ক
⏲ ১২:০৯ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) একটি প্রতিনিধি দল। আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) এ সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

শনিবার (২১ নভেম্বর) দিবাগত রাতে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান দলটির যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদের সদস্য সারোয়ার তুষার।

বার্তায় সারোয়ার তুষার বলেন, প্রধানমন্ত্রীর আমন্ত্রণে আগামী ২৩ নভেম্বর এনসিপির একটি প্রতিনিধি দল সাক্ষাৎ করবে। প্রধানমন্ত্রীর এ আমন্ত্রণকে ইতিবাচক হিসেবে নিয়েছে দলটি।

তিনি আরও বলেন, গণভোটের রায় বাস্তবায়ন, ফ্যাসিবাদী ও সন্ত্রাসী সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচার এবং জুলাই গণহত্যার বিচার—এই বিষয়গুলোকে জাতীয় ঐক্যের ভিত্তি হতে হবে বলে মনে করে এনসিপি।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত