‘আপা ফিরে মন্ত্রী বানাবেন, সেই আশায় আছেন মাশরাফি’

নিউজ ডেস্ক

রাজনীতি

2026-11-22T12:05:36+06:00
2026-11-22T12:05:36+06:00
রোববার ● ২২ নভেম্বর ২০২৬,
৭ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
রাজনীতি
‘আপা ফিরে মন্ত্রী বানাবেন, সেই আশায় আছেন মাশরাফি’
নিউজ ডেস্ক
⏲ ১২:০৫ পিএম | ২২ নভেম্বর, ২০২৬ | রোববার
সংগৃহীত ছবি
Advertisement
ভবিষ্যতে আওয়ামী লীগ আবার ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা দেশে ফিরে তাকে মন্ত্রী বানাবেন—এমন আশায় বুক বেঁধে আছেন সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার মাশরাফি বিন মর্তুজা। এমন মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী (সচিব পদমর্যাদা) রাশেদ খাঁন।

শনিবার (২১ নভেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

পোস্টে রাশেদ খাঁন অভিযোগ করেন, নড়াইলের পলাতক আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাদের নিয়মিত অর্থ সহায়তা পাঠান মাশরাফি বিন মর্তুজা। সর্বশেষ তাণ্ডবও তিনি সন্ত্রাসীদের দিয়ে চালিয়েছেন বলে দাবি করেন রাশেদ খাঁন।

তিনি আরও অভিযোগ করেন, গণঅভ্যুত্থানের সময় ছাত্র-জনতা মাশরাফির বাড়িতে ভাঙচুর চালানোর ঘটনায় তার মধ্যে ক্ষোভ রয়েছে। সেই ক্ষোভ থেকে প্রতিশোধ নিতে তিনি বেপরোয়া হয়ে উঠেছেন এবং জ্বালাও-পোড়াও ও হত্যাকাণ্ডে অর্থ ব্যয় করে মদত দিচ্ছেন।

রাশেদ খাঁন লেখেন, মাশরাফির অনুসারীরা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছেন, তিনি নাকি বিএনপির দুই নেতাকে হত্যার নির্দেশ দেননি। এ প্রসঙ্গে তিনি প্রশ্ন তোলেন, মাশরাফি নিজে কেন এ বিষয়ে বক্তব্য দিচ্ছেন না। একই সঙ্গে তিনি বলেন, একসময় তিনিও মাশরাফির ভক্ত ছিলেন।

পোস্টে রাশেদ খাঁন আরও দাবি করেন, গণঅভ্যুত্থানের সময় ৪ আগস্ট মাশরাফির বাবা নিজে রাস্তায় নেমে ছাত্র-জনতার ওপর হামলার নেতৃত্ব দিয়েছিলেন। তার ভাষ্য, ক্ষমতায় থাকার জন্য বাবা-ছেলে দুজনই মরিয়া হয়ে উঠেছিলেন।

মাশরাফি বিন মর্তুজা ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে—এমন প্রত্যাশা থেকে দুই বছর বিরতির পর চলতি বছর শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন বলেও দাবি করেন রাশেদ খাঁন। তিনি প্রশ্ন তোলেন, যিনি গণহত্যার নির্দেশদাতাকে শুভেচ্ছা জানাতে পারেন, তার নির্দেশনায় দুই নেতাকে হত্যা করা অস্বাভাবিক কি না।

মাশরাফির সমালোচনা করে রাশেদ খাঁন লেখেন, তার মধ্যে ন্যূনতম মনুষ্যত্ব থাকলে গণঅভ্যুত্থানের সময় পদত্যাগ করে ছাত্র-জনতার পক্ষে রাজপথে নামতেন। অথবা গণঅভ্যুত্থানের পর ক্ষমা চেয়ে রাজনীতি থেকে বিদায় নিতেন।

পোস্টের শেষাংশে তিনি মন্তব্য করেন, মাশরাফি লোভের কারণে রাজনীতি ছাড়েননি। ভবিষ্যতে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং শেখ হাসিনা তাকে মন্ত্রী বানাবেন—এমন প্রত্যাশা নিয়েই তিনি অপেক্ষা করছেন বলে দাবি করেন রাশেদ খাঁন।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত