গোপালগঞ্জ জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল ইসলামের ভাই গোপালগঞ্জ সরকারি কলেজ (গোপালগঞ্জ জেলা শহরের সরকারি বঙ্গবন্ধু কলেজ) ছাত্রলীগের সভাপতি শামীমের বিরুদ্ধে গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কে এম বাবরের মালিকানাধীন ক্লিনিক ও বাসভবনে গত বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের লকডাউন কর্মসূচি চলাকালে অগ্নিসংযোগ করার অভিযোগ উঠেছে। শামীম নিজে উপস্থিত থেকে জেলা শহরের থানাপাড়া এলাকার বাসভবনে অগ্নিসংযোগ করছে এমন একটি ছবি ফেসবুকে ভাইরাল হয়েছে। এতে বিরূপ প্রতিক্রিয়া বা সমালোচনার সৃষ্টি হয়েছে সর্বত্র।
তবে সত্যতা যাচাইয়ের জন্য জেলা ছাত্রদল আহ্বায়ক বা তার ভাই শামীমের সাথে আলাপ করার জন্য মোবাইল ফোনে বারবার কল কল করা হলেও তাদের সাথে কথা বলা সম্ভব হয়নি। জেলা বিএনপি বা অঙ্গ সংগঠনের কোনো নেতার সাথে কথা বলেও বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি।
তবে ২০২৪ সালের ৫ আগষ্ট পতিত আওয়ামী লীগ সরকারের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগে জেলা ছাত্রদলের বর্তমান আহ্বায়ক (সাবেক সাধারন সম্পাদক) সাইফুল ইসলামের বড় ভাই মাসুদ পারভেজ জেলা ছাত্রলীগের সহ সভাপতি ছিলেন।
তিনি লতীফপুর ইউনিয়নের মেম্বার হিসেবে দায়িত্ব পালন করছেন। সাইফুলের পিতা গঞ্জের মোল্লা লতীফপুর ইউনিয়নে তার বাড়ী যেখানে সেই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। ২০২৪ সালের ৫ আগষ্ট ক্ষমতার পট পরিবর্তনের পর এবং বিএনপি সরকার গঠনের জেলা ছাত্রদলের আহ্বায়ক সাইফুল এবং তার বড়ভাই মাসুদ ও পিতা গঞ্জের মোল্লা বিএনপির রাজনীতি বা নেতাদের সাথে সম্পর্ক বাড়ালেও ছোটভাই শামীমকে তেমনটা দেখা যায় নাই।
এসব কারনে সবাই ধারণা করছে জেলা ছাত্রদলের আহ্বায়কের ভাই শামীম গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা.কেএম বাবরের বাসায় অগ্নিসংযোগ করেছে।
জ/বা