ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-16T17:41:34+06:00
2026-11-16T17:41:34+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির নিরাপত্তা জোরদার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
⏲ ৫:৪১ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
আগামী ডিসেম্বর মাসকে সামনে রেখে ভারতে পলাতক আসামিসহ যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন।

আজ সোমবার (১৬ নভেম্বর) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আনোয়ারপুর সীমান্তে টহল কার্যক্রম পরিদর্শন শেষে এ তথ্য জানান ২৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ।

তিনি জানান, সীমান্তে সন্দেহজনক গতিবিধি শনাক্ত ও নজরদারি বাড়াতে নাইটভিশন বাইনোকুলার, সার্চলাইট, সিসি ক্যামেরা ও থার্মাল ড্রোন ব্যবহার করা হচ্ছে।

লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় বিজিবির কুমিল্লা সেক্টরের আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতার অংশ হিসেবে সীমান্তে টহল জোরদার করা হয়েছে। ২৫ বিজিবি ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকাগুলোতে জনবল প্রায় দ্বিগুণ করা হয়েছে।

তিনি আরও বলেন, সর্বোচ্চ সতর্কতার সঙ্গে সীমান্তে দায়িত্ব পালন করছে ২৫ বিজিবি ব্যাটালিয়ন। অবৈধ অনুপ্রবেশ, মাদক ও চোরাচালান প্রতিরোধের পাশাপাশি মামলার পলাতক আসামিরা যাতে অবৈধভাবে দেশে প্রবেশ কিংবা দেশত্যাগ করতে না পারে, সে জন্য প্রতিটি বিওপিকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় রাখা হয়েছে। এ সময় সীমান্তে টহলরত বিজিবি সদস্যদের বিভিন্ন দিকনির্দেশনা দেন ব্যাটালিয়ন অধিনায়ক।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত