মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে মানববন্ধন

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

দেশজুড়ে

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৯ জন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের নামফলক ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার চাঁনমারিতে গুলি বিদ্ধের সংরক্ষিত চিহেৃর স্মৃতিগুলো সাদা রং দিয়ে মুছে ফেলার যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বীরমুক্তিযোদ্ধা সুশিল সমাজ।

2026-11-16T18:50:42+06:00
2026-11-16T18:50:42+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মুক্তিযোদ্ধাদের নামফলক মুছে দেওয়ায় জড়িতদের বিরুদ্ধে মানববন্ধন
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
⏲ ৬:৫০ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
Advertisement
কুড়িগ্রামের রৌমারী উপজেলায় ৯ জন শহীদ বীরমুক্তিযোদ্ধাদের নামফলক ও ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের ট্রেনিং সেন্টার চাঁনমারিতে গুলি বিদ্ধের সংরক্ষিত চিহেৃর স্মৃতিগুলো সাদা রং দিয়ে মুছে ফেলার যড়যন্ত্রকারীদের বিরুদ্ধে মানববন্ধন করেছেন বীরমুক্তিযোদ্ধা সুশিল সমাজ।

বীরমুক্তিযোদ্ধাদের আয়োজনে ১৬ নভেম্বর সোমবার সকাল সাড়ে ১১ টার দিকে শহীদ মিনার এবং উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন। পরে বীর মুক্তিযোদ্ধাগণ ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উপজেলা নির্বাহী অফিসার বরাবর  স্বারকলিপি প্রদান করেন। এ ঘটনায় স্থানীয় বীরমুক্তিযোদ্ধা ও নাগরিক সমাজতীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানাচ্ছেন। 

এ মানববন্ধনে বক্তব্য রাখেন, বীরমুক্তিযোদ্ধা আহ্বায়ক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা নুর হোসেন, বীর মুক্তিযোদ্ধা সাবেক ডিপুটি কমান্ডার ও সদস্য সচিব শাহার আলী, বীরমুক্তিযোদ্ধা খন্দকার শামসুল আলম, বীরমুক্তিযোদ্ধা আজিজুর রহমান সহ অনেকেই। 

তারা বলেন, একটি দেশ স্বাধীনের পর,শহীদদের নামের স্মৃতিফলক ও মুক্তিযোদ্ধা ট্রেনিংয়ের এশটি চাঁনমারিতে গুলির চিহৃ সংরক্ষন যারা মুছে ফেলার চেষ্টা করেছে, তারা এদেশের নাগরিক হতে পারে না।

এমন জঘন্যতম কর্মকান্ডে যারা জড়িত রয়েছে, তাদের বিরুদ্ধে অবিলম্বে সুষ্ঠ তদন্তের মাধ্যমে জড়িত ও দুস্কৃতিকারীদের চিহিৃত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মুলক শাস্তির দাবী জানান।





  বিষয়:   কুড়িগ্রাম  গুলি  বিরুদ্ধ  মানববন্ধন  যড়যন্ত্রকারী 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত