'জয় বাংলা' স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ

গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) সংবাদদাতা

দেশজুড়ে

2026-11-16T20:09:44+06:00
2026-11-16T20:09:44+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
'জয় বাংলা' স্লোগান দিয়ে টুঙ্গিপাড়ায় বিএনপি থেকে বাবা-ছেলের পদত্যাগ
গোপালগঞ্জ (টুঙ্গিপাড়া) সংবাদদাতা
⏲ ৮:০৯ পিএম | ১৬ নভেম্বর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
Advertisement
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী ২ নম্বর ওয়ার্ডে বিএনপির সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে।আজ১৬ নভেম্বর ২০২৬ সোমবার সকাল ১১ টার সময় তাদের নিজ বাড়িতে গনমাধ্যমের মাধ্যমে এই পদত্যাগ করেন। 

পদত্যাগকারীরা হলেন ওই এলাকার বাসিন্দা মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির। বিএনপির সঙ্গে সব ধরনের সাংগঠনিক কার্যক্রমের সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তাঁরা।

মিরান ফকির জানান, তাঁর বাবা একজন বয়োবৃদ্ধ মানুষ। তিনি রাজনীতি সম্পর্কে তেমন কিছু বোঝেন না। তাঁকে ভয়ভীতি দেখিয়ে বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল বলে তাঁর দাবি। একইভাবে তাঁকেও ভয়ভীতি প্রদর্শনের মাধ্যমে বিএনপিতে যুক্ত করা হয়। তবে তাঁদের কারও কোনো সাংগঠনিক পদ ছিল না; শুধু সদস্য হিসেবে রাখা হয়েছিল।

মিরান ফকির আরও বলেন, বিএনপির সঙ্গে প্রায় পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকার সময় তাঁরা বিভিন্ন ধরনের হয়রানির শিকার হয়েছেন। নীলফা বাজারে তাঁর একটি ছোট ব্যবসা রয়েছে। সেখানে ব্যবসা পরিচালনার সময়ও তাঁকে বিভিন্নভাবে ভয়ভীতি দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তিনি বলেন, বিএনপির বিভিন্ন কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে দলটির রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে নিজেদের মতের মিল খুঁজে পাননি। বিশেষ করে অযথা মানুষকে আটক, হয়রানি, মারধর, সংঘর্ষ ও বিশৃঙ্খলার মতো কর্মকাণ্ড তাঁদের পছন্দ নয়।

মিরান ফকিরের ভাষ্য, গতকাল রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে তিনি জানতে পারেন। এ ঘটনায় তাঁরা অত্যন্ত মর্মাহত হয়েছেন। তাঁর প্রশ্ন, বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার কারণে কাউকে মারধরের শিকার হতে হবে কেন?

মিরান ফকির বলেন, “শেখ হাসিনার জন্মস্থান টুঙ্গিপাড়ায় জয় বাংলা স্লোগান দেওয়াকে কেন্দ্র করে যদি মানুষকে মারধর করা হয়, তাহলে এমন রাজনীতি আমরা চাই না। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে। আমাদের রক্তের সঙ্গে তাঁর রক্ত মিশে রয়েছে।”

তিনি আরও জানান, নিজেদের ইচ্ছায় বিএনপির সদস্য পদসহ দলটির সব ধরনের কার্যক্রম থেকে তাঁরা পদত্যাগ করেছেন। ভবিষ্যতে এমন রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত থাকতে চান না বলেও জানান তিনি।

বক্তব্যের শেষ পর্যায়ে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন মিরান ফকির। তবে বাবা-ছেলের পদত্যাগের বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের অভিযোগের বিষয়েও সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য জানা সম্ভব হয়নি।

জ/দি


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত