মির্জাপুরে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

টাঙ্গাইল সংবাদদাতা

দেশজুড়ে

2026-11-14T18:16:54+06:00
2026-11-14T18:16:54+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মির্জাপুরে ইমন হত্যা মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার
টাঙ্গাইল সংবাদদাতা
⏲ ৬:১৬ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
Advertisement
টাঙ্গাইলের মির্জাপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত কলেজছাত্র ইমন হত্যা মামলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি ও ভাতগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ শনিবার (১৪ নভেম্বর) সকাল ১১টার দিকে উপজেলা সদরের পুষ্টকামুরী পূর্ব সওদাগরপাড়া রেললাইন এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গোলাম রাব্বানী যুবরাজ ভাতগ্রাম ইউনিয়নের গোড়াইল গ্রামের বাসিন্দা।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে মির্জাপুরের গোড়াই হাইওয়ে থানার সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন গোপালপুর উপজেলার নলিন বাজার এলাকার বাসিন্দা এবং মনিরুজ্জামান খান কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ইমন (১৮)। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১৮ আগস্ট তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইমনের ভাই সুমন বাদী হয়ে মির্জাপুর থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক মন্ত্রী, সংসদ সদস্যসহ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের আসামি করা হয়। ওই মামলায় গোলাম রাব্বানী যুবরাজের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল।

মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শনিবার সকালে পুষ্টকামুরী এলাকা থেকে গোলাম রাব্বানী যুবরাজকে গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে শনিবার বিকেলে তাঁকে টাঙ্গাইল আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।

জ/দি



Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত