জয়পুরহাটে বিজিবির অভিযানে মালামাল জব্দ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি

দেশজুড়ে

‎জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর সীমান্ত ও ব্যাটালিয়ন সদরে গত ১৪ অক্টোবর হতে ১৪ নভেম্বর পর্যন্ত গত এক মাসে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ৮ কোটি ৮৮ লক্ষ ২ হাজার ১৩ টাকার মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে বলে আজ ১৪ নভেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ছে বিজিবি সদর দপ্তর।

2026-11-14T17:34:56+06:00
2026-11-14T17:34:56+06:00
রোববার ● ১৫ নভেম্বর ২০২৬,
৩০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জয়পুরহাটে বিজিবির অভিযানে মালামাল জব্দ
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
⏲ ৫:৩৪ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি
Advertisement
‎জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর সীমান্ত ও ব্যাটালিয়ন সদরে গত ১৪ অক্টোবর হতে ১৪ নভেম্বর পর্যন্ত গত এক মাসে আভিযানিক কার্যক্রম পরিচালনা করে ৮ কোটি ৮৮ লক্ষ ২ হাজার ১৩ টাকার মালামাল জব্দ করতে সক্ষম হয়েছে বলে আজ ১৪ নভেম্বর শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ছে বিজিবি সদর দপ্তর।

‎এর মধ্যে বিদেশি কয়েন ২,৪৪২ টি, ইয়াবা ট্যাবলেট- ৪৫৬ পিস, ট্যাপেন্টাডল ট্যাবলেট- ৮,৫৫১ পিস, এ্যাম্পল ইঞ্জেকশন- ৩৬২ পিস, বিভিন্ন প্রকারের যৌন উত্তেজক সিরাপ- ৩১২ বোতল, বিভিন্ন প্রকারের সিরাপ (মাদকদ্রব্য)- ১৭৩ বোতল, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সম্বলিত বেলে/কষ্টি পাথর- ০৬ টি, যার ওজন- ৩৮৯ কেজি ৮০০ গ্রাম।

এই অভিযান পরিচালনাকালীন সময়ে ১৭ জন আসামী আটক করা হয়। উল্লেখ্য যে, উপরোক্ত অভিযানগুলো জয়পুরহাট জেলা ও দিনাজপুর জেলার বিভিন্ন স্থানে পরিচালনা করা হয়।
‎
‎জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক আরো বলেন যে, বিজিবি কর্তৃক মাদক ও চোরাচালান প্রতিরোধমূলক 'জিরো টলারেন্স' নীতির বাস্তবায়নের পাশাপাশি এ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পাশাপাশি সীমান্ত এলাকায় চোরাচালান, মাদকদ্রব্য, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ রোধে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করেছে বিজিবি।


  বিষয়:   ‎জয়পুরহাট  জব্দ  অভিযান  আটক  তথ্য 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত