কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বর্জনা গ্রামে আর্তমানবতার সেবায় ‘বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বর্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়।

2026-11-14T16:25:16+06:00
2026-11-14T16:25:16+06:00
মঙ্গলবার ● ১৭ নভেম্বর ২০২৬,
২ অগ্রহায়ণ ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
কাপাসিয়ায় ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
⏲ ৪:২৫ পিএম | ১৪ নভেম্বর, ২০২৬ | শনিবার
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি
Advertisement
গাজীপুরের কাপাসিয়া উপজেলার বর্জনা গ্রামে আর্তমানবতার সেবায় ‘বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশন’-এর উদ্যোগে দিনব্যাপী এক ফ্রি মেডিকেল ক্যাম্প সফল ভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ নভেম্বর (শনিবার) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত বর্জনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে এই চিকিৎসাসেবা প্রদান করা হয়। 

উদ্বোধন করেন কাপাসিয়া সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সেলিম হোসেন আরজু। ২০২৬ খ্রিষ্টাব্দে প্রতিষ্ঠার পর থেকেই বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশনটি এলাকার বিভিন্ন সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রমে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় এলাকার সাধারণ ও অস্বচ্ছল মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই বিশেষ মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। 

ক্যাম্পে আগত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করেন তিন জন অভিজ্ঞ ও বিশেষজ্ঞ চিকিৎসক:
১. ডা. মোহাম্মদ আব্দুল্লাহ হেল বাকী (এমবিবিএস, ওএমইউ, পিজিটি গাইনি এন্ড অপস, শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ ও হাসপাতাল)।

২. ডা. ফারহানা আক্তার বর্ষা (এমবিবিএস, বিইউসিএমইউ আল্ট্রা, পিজিটি ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল)।

৩. ডা. রাকিবুল ইসলাম বিপ্লব (এমবিবিএস, বি.অর্থ, অর্থোপেডিক ও ট্রমা সার্জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল)। 

দিনব্যাপী এই কার্যক্রমে দুই শতাধিক রোগীকে বিনামূল্যে চিকিৎসাপত্র ও পরামর্শ দেওয়া হয়। চিকিৎসাসেবা গ্রহণে ইচ্ছুক রোগীদের প্রাথমিক পর্যায়ে ডায়াবেটিস, ব্লাড প্রেসার ও ওজন পরিমাপের ব্যবস্থা করা হয়। ক্যাম্পটিতে মূলত হাঁপানি, শ্বাসকষ্ট, ডায়াবেটিস, হাড় ও জয়েন্টের ব্যথা, অর্থোপেডিক বা হাড়ভাঙা সমস্যা, গ্যাস্ট্রিক, গাইনোলজিক্যাল সমস্যা, নাক-কান-গলা, শিশু ও চর্মরোগসহ বিভিন্ন জটিল ও সাধারণ রোগে আক্রান্ত রোগীরা চিকিৎসাসেবা গ্রহণ করেন। 

অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বর্জনা মানবকল্যাণ ফাউন্ডেশনের আহ্বায়ক সেলিম শেখ, অ্যাডভোকেট শামীম শেখ, প্রতিষ্ঠাতা সদস্য সচিব হাবিবুল্লাহ হাবিব, সদস্য মাইনুদ্দিন মোল্লা, সদস্য জুলহাস খন্দকার, সদস্য এস এম ইমন, সদস্য সোহান খন্দকার, সদস্য শামীম খন্দকার এবং সদস্য আবু বক্কর খন্দকার প্রমুখ। 

এ ছাড়াও অতিথি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী সোহরাব হোসেন, রানিগঞ্জ উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক আব্দুল ওহাব, হরিপদ মজুমদার, দুলাল চন্দ্র দত্ত, বর্জনা রণাঙ্গময়ী কালী মন্দিরের আহ্বায়ক বিমল মজুমদারসহ এলাকার অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ।

ক্যাম্পের সার্বিক সফলতা ও এলাকার অসহায় মানুষের কল্যাণে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে আয়োজকদের পক্ষ থেকে বলা হয়, ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও স্বাস্থ্যসেবামূলক কর্মসূচি অব্যাহত থাকবে।


  বিষয়:   গাজীপুর  চিকিৎসাসেবা  উদ্যোগে  কর্মসূচি 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত