চট্টগ্রামে যথাযথ মর্যাদায় পালিত হয়েছে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। দিবসটি উপলক্ষে চট্টগ্রাম জেলা প্রশাসন, বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি এবং নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শনিবার (৭ নভেম্বর) দিবসটি উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে চট্টগ্রাম জেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বর বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে অত্যন্ত তাৎপর্যপূর্ণ একটি দিন। এদিন সিপাহি-জনতার ঐক্যবদ্ধ ভূমিকার মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মুক্ত করা হয়। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার ঐতিহাসিক প্রেক্ষাপটে ৭ নভেম্বরের গুরুত্ব অপরিসীম। বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার যাত্রাও এ দিনের ঐতিহাসিক ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে সূচিত হয়েছিল।
চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, সিএমপি কমিশনার হাসান মো. শওকত আলীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
আলোচনা সভার আগে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
এদিকে, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) চট্টগ্রাম শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
তিনি বলেন, ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনা থেকে গণতন্ত্র, আইনের শাসন, মানুষের মৌলিক অধিকার এবং জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার শিক্ষা নিতে হবে।
ডা. রাসেল ফরিদ চৌধুরীর সভাপতিত্বে এবং ডা. কাজী শামীম আল মামুনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. জসিম উদ্দিন, চট্টগ্রাম জেলা ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. তমিজ উদ্দিন আহমেদ মানিক, মহানগর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. আব্বাস উদ্দিন, চট্টগ্রাম সম্মিলিত পেশাজীবী পরিষদের সদস্যসচিব ডা. খুরশিদ জামিল চৌধুরী, চমেক ড্যাবের সাধারণ সম্পাদক ডা. ফয়েজুর রহমান, জেলা ড্যাবের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. বেলায়েত হোসেন ঢালী, মহানগর ড্যাবের সাধারণ সম্পাদক ডা. এস এম ইফতেখারুল ইসলাম, ড্যাবের উপদেষ্টা ডা. আবদুল মোত্তালিব এবং চট্টগ্রাম মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল অধ্যাপক ডা. আনিসুল হোসেন প্রমুখ।
দিবসটি উপলক্ষে নগরীর ষোলশহর বিপ্লব উদ্যানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানিয়েছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) চট্টগ্রাম মহানগর। মহানগর জাসাসের আহ্বায়ক এম. এ. মুসা বাবলুর সভাপতিত্বে এবং সদস্যসচিব মামুনুর রশিদ শিপনের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাসাস কেন্দ্রীয় কমিটির সদস্য মোহাম্মদ আমিনুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক দোস্ত মোহাম্মদ, স্কাউট লিডার খন্দকার সাইফুল ইসলাম, কণ্ঠশিল্পী সৈয়দ জিয়া উদ্দিন, কণ্ঠশিল্পী নজরুল ইসলাম তুহিন, মোফাজ্জল হোসেন মাহফুজ, লায়ন এম. এ. মান্নান, এস. এম. তারেক, মোহাম্মদ সেলিম, মহানগর জাসাস নেতা মো. সালাউদ্দিন, কণ্ঠশিল্পী এস. বি. সুমি, বাচিক শিল্পী নাহিদা আক্তার নাজু, কণ্ঠশিল্পী নাসির উদ্দিন ও কণ্ঠশিল্পী নজরুল ইসলাম।
এর আগে সকালে বিপ্লব উদ্যানে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় চট্টগ্রাম মহানগর যুবদল। সংগঠনটির সভাপতি মোশাররফ হোসেন দীপ্তির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মুহাম্মদ শাহেদের পরিচালনায় এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব নাজিমুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি এম এ রাজ্জাক, ফজলুল হক সুমন, মোহাম্মদ মুসা, মিয়া মোহাম্মদ হারুন, মুজিবুর রহমান মুজিব ও মোহাম্মদ আলী সাকী; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন; যুগ্ম সাধারণ সম্পাদক মো. হুমায়ুন কবির, রাশেদুল হাসান লেবু, এরশাদ উল্লাহ, গুলজার হোসেন, তানভীর মল্লিক ও ওমর ফারুক; সহসাধারণ সম্পাদক আসাদুর রহমান টিপুসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
জ/দি