ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভাঙতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-07T16:51:38+06:00
2026-11-07T16:51:38+06:00
শনিবার ● ৭ নভেম্বর ২০২৬,
২২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভাঙতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর
জবাবদিহি ডেস্ক
⏲ ৪:৫১ পিএম | ৭ নভেম্বর, ২০২৬ | শনিবার
সংগৃহীত ছবি
অতীতের মতো আবারও দেশে ষড়যন্ত্র শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ষড়যন্ত্রকারীরা দেশের সার্বভৌমত্বকে দাবিয়ে রাখতে চায়। ১৯৭১, ৭ নভেম্বর ও ২০২৪ সালের মতো ঐক্যবদ্ধ হয়ে তাদের বিষদাঁত ভেঙে দিতে হবে।

শনিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রাপূর্ব সমাবেশে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, ১৯৭১ সালে অর্জিত দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করে মানুষের ওপর বাকশাল চাপিয়ে দেওয়া হয়েছিল। ৭ নভেম্বর সিপাহি-জনতা সেই গোষ্ঠীকে পরাজিত করেছিল। অতীতের মতো বর্তমানে যারা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে, তাদের প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

বিকেল পৌনে ৩টার দিকে নয়াপল্টনে লাখো মানুষের সমাবেশে উপস্থিত হন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় ৭ নভেম্বরের সিপাহি-জনতার অভ্যুত্থানের নায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সন্তানকে উষ্ণ অভ্যর্থনা জানান উপস্থিত জনতা। প্রধানমন্ত্রী হাত নেড়ে তাঁদের অভিবাদনের জবাব দেন। পরে সমবেত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বক্তব্য রাখেন তিনি।

সমাবেশ শেষে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলীয় কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে ‘সার্বভৌমত্ব’ শীর্ষক শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠন-শ্রমিক দল, কৃষক দল, স্বেচ্ছাসেবক দলসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। তাঁদের উপস্থিতিতে মুখর হয়ে ওঠে পুরো পল্টন এলাকা। ব্যানার, ফেস্টুন ও দলীয় স্লোগানে শোভাযাত্রাস্থলে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

শোভাযাত্রায় ছিল বেশ কিছু ব্যতিক্রমী আয়োজনও। ঘোড়ার গাড়ি ও হাতি নিয়ে বিশাল মিছিলসহ অংশ নেন নেতাকর্মীরা। নয়াপল্টনে ঘোড়ার গাড়ি ও হাতির উপস্থিতি উৎসুক মানুষের দৃষ্টি আকর্ষণ করে। নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতির মধ্যে এ আয়োজন শোভাযাত্রায় বাড়তি আকর্ষণ যোগ করে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত