সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-05T02:11:06+06:00
2026-11-05T02:11:06+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করলেন সাদিক কায়েম
জবাবদিহি ডেস্ক
⏲ ২:১১ এএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাঁর কবর জিয়ারত করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক ভিপি সাদিক কায়েম। বুধবার (৪ নভেম্বর) ঢাকার জুরাইনে সাদেক হোসেন খোকার কবর জিয়ারত করেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর শ্যামপুর দক্ষিণ থানার আমির কামরুল আহসান, ৪৭ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মোহাম্মদ আসাদুল্লাহ শেখসহ স্থানীয় বাসিন্দারা।

কবর জিয়ারত শেষে সাদিক কায়েম বলেন, সাদেক হোসেন খোকা মুক্তিযুদ্ধের রণাঙ্গনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি জাতীয় রাজনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। নির্বাচনী রাজনীতিতে শেখ হাসিনাকে পরাজিত করার পাশাপাশি রাজধানী ঢাকায় আওয়ামী ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন তিনি।

সাদিক কায়েম আরও বলেন, বাংলাদেশের স্বাধীনতা অর্জন ও সার্বভৌমত্ব রক্ষায় সাদেক হোসেন খোকার অবদান জাতি সব সময় স্মরণ করবে।

উল্লেখ্য, সাদেক হোসেন খোকা ২০১৯ সালের ৪ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত