আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা সফল হবে না: রিজভী

জবাবদিহি ডেস্ক

রাজনীতি

2026-11-06T17:59:24+06:00
2026-11-06T17:59:24+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
রাজনীতি
আন্দোলনে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ চেষ্টা সফল হবে না: রিজভী
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৫৯ পিএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
শ্রমিক আন্দোলনে বিরোধী দলের সমর্থনকে কেন্দ্র করে ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের নতুন করে সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, উস্কানি দিয়ে আন্দোলনের মধ্যে ‘ঘোলা পানিতে মাছ শিকারের’ যে চেষ্টা চলছে, তা সফল হবে না।

শুক্রবার (৬ নভেম্বর) দুপুরে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

রিজভী অভিযোগ করেন, প্রতিবেশী দেশের উস্কানিতে শিল্প খাতে পরিকল্পিতভাবে কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে বর্তমান পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে। দুষ্কৃতকারীরা আবারও নৈরাজ্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত বলেও দাবি করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গুপ্তদের সখ্যতার বিষয়টি প্রমাণিত হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করা হবে।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে কোনো বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তা কঠোরভাবে প্রতিহত করবে বলে মন্তব্য করেন রিজভী। তিনি বলেন, পতিত শক্তি এ দিবসকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করলে তা মোকাবিলা করা হবে।

আগামীকাল শনিবার জাঁকজমকপূর্ণভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান তিনি। দিবসটি উপলক্ষে সরকার ও বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচি হাতে নিয়েছে। নয়াপল্টনে বিএনপির শোভাযাত্রায় প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান অংশ নেবেন বলেও সংবাদ সম্মেলনে জানান রিজভী।

দিবসটির কর্মসূচি তুলে ধরে তিনি বলেন, দেশ যখন একনায়কতান্ত্রিক চক্রের কবলে পড়ে, তখনই জনগণ রাজপথে নেমে আসে। এর উদাহরণ হিসেবে তিনি এরশাদবিরোধী আন্দোলনে তাঁর পতন এবং ২০২৪ সালের গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করেন।

এ সময় অরাজকতা সৃষ্টির চেষ্টা এবং ফ্যাসিবাদী শক্তির সঙ্গে গোপন যোগাযোগের অভিযোগ তুলে উস্কানির রাজনীতি সফল হবে না বলেও হুঁশিয়ারি দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।

সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ছাত্রদলের সহসভাপতি চিকিৎসক তৌহিদুর রহমান আউয়ালসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত