অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্পই সংকটের কারণ: ব্যারিস্টার খোকন

নোয়াখালী প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-06T15:40:53+06:00
2026-11-06T15:40:53+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
অপরিকল্পিত বিদ্যুৎ প্রকল্পই সংকটের কারণ: ব্যারিস্টার খোকন
নোয়াখালী প্রতিনিধি
⏲ ৩:৪০ পিএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
ছবি- নোয়াখালী প্রতিনিধি
আওয়ামী লীগ সরকারের আমলে অপরিকল্পিতভাবে বিদ্যুৎকেন্দ্র স্থাপন করায় দেশে বর্তমান বিদ্যুৎ সংকট তৈরি হয়েছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ী) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন।

শুক্রবার (৬ নভেম্বর) সকালে চাটখিল বাজারে বিদ্যুৎ সংকটের বিভিন্ন কারণ তুলে ধরে সাধারণ মানুষের মধ্যে লিফলেট বিতরণ করেন তিনি। পরে আয়োজিত পথসভায় বক্তব্য দেন এই সংসদ সদস্য। এ সময় তিনি চলমান সংকট মোকাবিলায় জনগণকে সরকারের পাশে থাকার আহ্বান জানান।

ব্যারিস্টার খোকন বলেন, আওয়ামী লীগ সরকারের দীর্ঘ শাসনামলে একের পর এক বিদ্যুৎকেন্দ্র স্থাপন করা হলেও জ্বালানি সরবরাহ ও অর্থের সংস্থান বিবেচনায় যথাযথ পরিকল্পনা নেওয়া হয়নি। ফলে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা বাড়লেও জ্বালানি ও অর্থের অভাবে সেই সক্ষমতা অনুযায়ী উৎপাদন করা সম্ভব হচ্ছে না।

সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন আরও বলেন, ২০০৯ সালের পর দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা পাঁচ গুণের বেশি বাড়লেও প্রকৃত উৎপাদন বেড়েছে ৩ দশমিক ৬ গুণ। অন্যদিকে বিদ্যুৎকেন্দ্রের ভাড়া বা ক্যাপাসিটি চার্জ বেড়েছে প্রায় ১৬ গুণ। তাঁর দাবি, একসময় দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ছিল প্রায় ৫ হাজার মেগাওয়াট, যা বর্তমানে প্রায় ২৯ হাজার মেগাওয়াটে দাঁড়িয়েছে। তবে এই সক্ষমতার বড় একটি অংশ কাজে লাগানো যাচ্ছে না।

লিফলেটে বিদ্যুৎ খাতের অতীত পরিকল্পনা, উৎপাদন সক্ষমতা, ক্যাপাসিটি চার্জ, জ্বালানি সংকট, আর্থিক অনিয়ম এবং দেশে লোডশেডিংয়ের পটভূমি তুলে ধরা হয়।

লিফলেট বিতরণ ও পথসভায় উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক শাজাহান রানা, পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র মোস্তফা কামাল, সদস্য সচিব আহসানুল হক মাসুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলাম মোস্তফা ভূঁইয়া, আনিছ আহমেদ হানিফ ও ইমাম হোসেন টিপুসহ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এ ছাড়া উপস্থিত ছিলেন পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক বি কে হানিফ, উপজেলা যুবদলের আহ্বায়ক জহির উদ্দিন বাবর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সুলতান বাবর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইউসুফ উন নবী বাবু, পৌর যুবদলের আহ্বায়ক মো. মাসুদ রানা, ঢাকাস্থ জিয়া ঐক্য ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক তারেক আজিজ শিপন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শাহাদাত হোসেন মুরাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইয়াসিন আরাফাত মিলন, সদস্য সচিব রাকিব হোসেন রাজ এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক দেলোয়ার হোসেন।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত