জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য শুভ সূচনা

জয়পুরহাট সংবাদদাতা

দেশজুড়ে

2026-11-06T15:00:34+06:00
2026-11-06T15:00:34+06:00
শুক্রবার ● ৬ নভেম্বর ২০২৬,
২১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ এর বর্ণাঢ্য শুভ সূচনা
জয়পুরহাট সংবাদদাতা
⏲ ৩:০০ পিএম | ৬ নভেম্বর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ খুঁজে বের করা এবং যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার লক্ষ্যে দেশজুড়ে শুরু হয়েছে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২। এর ধারাবাহিকতায় জয়পুরহাটেও শুরু হয়েছে পৌর অঞ্চলভিত্তিক ক্রীড়া প্রতিযোগিতা। 

গতকাল বৃহস্পতিবার খুলনা স্টেডিয়াম মাঠ থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে দেশের ৬৪ জেলা ও ৫০৩টি উপজেলায় একযোগে এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি। ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ স্লোগানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে আয়োজিত এ প্রতিযোগিতা আগামী ৩০ ডিসেম্বর পর্যন্ত চলবে।

জাতীয় কর্মসূচির অংশ হিসেবে জয়পুরহাটে জেলা প্রশাসন ও পৌরসভার যৌথ উদ্যোগে স্থানীয় পর্যায়ের প্রতিযোগিতা শুরু হয়েছে। উদ্বোধনী দিনে পৌরসভার ১ নম্বর ও ৩ নম্বর অঞ্চল মুখোমুখি হয়। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় জয়পুরহাট কালেক্টরেট মাঠে বেলুন উড়িয়ে প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী খেলায় ১ নম্বর অঞ্চল দল ১-০ গোলে ৩ নম্বর অঞ্চল দলকে হারিয়ে জয় দিয়ে আসর শুরু করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক যাদব সরকার, জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব গোলজার হোসেন এবং জেলা ক্রীড়া কর্মকর্তা গৌতম কুমার। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, ক্রীড়া সংগঠক ও স্থানীয় ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটির সংশ্লিষ্টরা জানান, ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মূল লক্ষ্য প্রত্যন্ত অঞ্চলের শিশু-কিশোর ও তরুণদের সুপ্ত ক্রীড়া প্রতিভা বিকশিত করা এবং জাতীয় পর্যায়ের খেলোয়াড় হিসেবে গড়ে তোলা। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে সুস্থ, সচেতন ও ক্রীড়ামুখী সমাজ গঠনেও এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা করছেন আয়োজকেরা।


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত