অভ্যন্তরীণ ফ্লাইটে বাড়ল জেট ফুয়েলের দাম, আন্তর্জাতিক ফ্লাইটে কমল

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-05T18:45:49+06:00
2026-11-05T18:45:49+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
অভ্যন্তরীণ ফ্লাইটে বাড়ল জেট ফুয়েলের দাম, আন্তর্জাতিক ফ্লাইটে কমল
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৪৫ পিএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
দেশে অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য ব্যবহৃত জেট ফুয়েলের দাম আবারও বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। অক্টোবরের তুলনায় নভেম্বর মাসে প্রতি লিটার জেট ফুয়েলের দাম বেড়েছে ৬ টাকা ৩২ পয়সা। তবে আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে জ্বালানিটির দাম কমানো হয়েছে।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) নতুন দাম নির্ধারণ করে বিজ্ঞপ্তি জারি করেছে বিইআরসি।

নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, অভ্যন্তরীণ ফ্লাইটের জন্য প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১৮৯ টাকা ৩ পয়সা করা হয়েছে। অক্টোবর মাসে এ দাম ছিল ১৮২ টাকা ৭১ পয়সা।

অন্যদিকে, আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে প্রতি লিটার জেট ফুয়েলের দাম শুল্ক ও মূসকসহ ১ দশমিক ১৮৮২ ডলার থেকে কমিয়ে ১ দশমিক ১৬৩৭ ডলার নির্ধারণ করা হয়েছে।

বিইআরসির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে জেট এ-১-এর প্ল্যাটস রেটের গড় এবং বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) এলসি স্টেটমেন্টে উল্লেখিত মার্কিন ডলারের বিনিময় হার বিবেচনায় নিয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন এ মূল্য ৫ নভেম্বর দিবাগত রাত ১২টা থেকে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

জ/উ


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত