বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত: জয়সওয়াল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

2026-11-04T07:40:08+06:00
2026-11-04T07:40:08+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
বাংলাদেশের শ্রমিক আন্দোলনে নজর রাখছে ভারত: জয়সওয়াল
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৭:৪০ এএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
বাংলাদেশে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলন ও সার্বিক পরিস্থিতির ওপর ভারত নিবিড়ভাবে নজর রাখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্ক বজায় রাখার বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেছেন তিনি।

মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাক্ষিক সংবাদ সম্মেলনে বাংলাদেশের অভ্যন্তরীণ অসন্তোষ ও সাম্প্রতিক ঘটনাবলি নিয়ে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন জয়সওয়াল।

ভারতীয় বার্তা সংস্থা এএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি দুই দেশের সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়েও কথা বলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র।

জয়সওয়াল বলেন, ‘আমরা বাংলাদেশের পরিস্থিতির ওপর নজর রাখছি। সেখানে নানা ঘটনাবলি ঘটছে এবং আমরা সেসব ঘটনার অগ্রগতি পর্যবেক্ষণ করে যাচ্ছি। ভারত-বাংলাদেশ সম্পর্কের ক্ষেত্রে আমরা একটি ইতিবাচক, ভবিষ্যৎমুখী ও গঠনমূলক সম্পর্কের অভিমুখে কাজ করতে চাই।’

বাংলাদেশে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করার দাবিতে চলমান বিক্ষোভ মঙ্গলবার চতুর্থ দিনে গড়ায়। এদিন সকালে ঢাকার মিরপুর এলাকায় কয়েকটি কারখানা আংশিকভাবে চালু হলে শ্রমিকরা সড়কে নেমে আসেন। এতে নতুন করে উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে সেখানে পুলিশ মোতায়েন করা হয়।

সংবাদ সম্মেলনে গঙ্গার পানি চুক্তি ও দুই দেশের দ্বিপক্ষীয় নদী ব্যবস্থাপনা নিয়েও প্রশ্ন ওঠে। জবাবে রণধীর জয়সওয়াল জানান, আন্তঃসীমান্ত নদী নিয়ে যেকোনো আলোচনা নির্ধারিত দ্বিপক্ষীয় কাঠামোর মাধ্যমেই পরিচালিত হবে।

তিনি বলেন, ‘আমি আগেও বলেছি, ভারত ও বাংলাদেশের মধ্যে যৌথ নদী কমিশন রয়েছে। গঙ্গাসহ সব আন্তঃসীমান্ত নদীর বিষয়ে আলোচনার জন্য এটিই আনুষ্ঠানিক ও কাঠামোবদ্ধ মাধ্যম।’

এ ছাড়া ঢাকা ও নয়াদিল্লির মধ্যে আসন্ন উচ্চপর্যায়ের কূটনৈতিক যোগাযোগের বিষয়ে জানতে চাইলে ভারতের পক্ষ থেকে বাংলাদেশের নেতৃত্বের জন্য স্থায়ী আমন্ত্রণ থাকার কথা জানান মুখপাত্র।

জয়সওয়াল বলেন, ‘আমরা ইতোমধ্যে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারত সফরের আমন্ত্রণ জানিয়েছি। এই বিষয়ে কোনো নতুন আপডেট থাকলে তা আপনাদের জানানো হবে।’

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত