দেশের বাজারে স্বর্ণের দাম বেড়েছে। আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি ও স্থানীয় বাজারের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে স্বর্ণের মূল্য সমন্বয় করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন নির্ধারিত দরে আজ বিক্রি হচ্ছে স্বর্ণ।
সর্বশেষ গত সোমবার (২ নভেম্বর) স্বর্ণের নতুন মূল্য তালিকা প্রকাশ করে বাজুস। এতে সব ধরনের স্বর্ণের দাম বাড়ানো হয়।
সংগঠনটির নির্ধারিত নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ভ্যাটসহ ২ লাখ ২০ হাজার ৮৫৮ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১০ হাজার ৯৪৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮১ হাজার ২০০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৪৮ হাজার ১৬ টাকা নির্ধারণ করা হয়েছে।
রুপার দাম অপরিবর্তিত
স্বর্ণের দাম বাড়লেও রুপার দরে কোনো পরিবর্তন আনেনি বাজুস। আগের নির্ধারিত মূল্যেই বিক্রি হচ্ছে এই মূল্যবান ধাতু।
বর্তমানে ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৪৯৯ টাকা। একইভাবে ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৩ হাজার ৩৮৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ হাজার ৯১৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ২ হাজার ২১৬ টাকা নির্ধারিত রয়েছে।
অলংকার বিক্রিতে বাজুসের নির্দেশনা
স্বর্ণালংকার বিক্রির ক্ষেত্রে নকশা ও ডিজাইনের ওপর ভিত্তি করে নির্ধারিত দামের সঙ্গে মজুরি যুক্ত হবে বলে জানিয়েছে বাজুস।
সংগঠনটির নির্দেশনা অনুযায়ী, স্বর্ণ ও রুপার অলংকারের বিক্রয়মূল্যের সঙ্গে ভ্যাট অন্তর্ভুক্ত রয়েছে। ফলে ক্রেতার কাছ থেকে আলাদাভাবে ভ্যাট আদায়ের সুযোগ নেই।
জ/শা