বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-05T18:37:23+06:00
2026-11-05T18:37:23+06:00
বৃহস্পতিবার ● ৫ নভেম্বর ২০২৬,
২০ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করলে ছাড় নয়: ডিএনসিসি প্রশাসক
জবাবদিহি ডেস্ক
⏲ ৬:৩৭ পিএম | ৫ নভেম্বর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার আগে কোনো অপশক্তি নতুন করে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাদের এক চুলও ছাড় দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক শফিকুল ইসলাম খান।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাজধানীর কাফরুলের একটি শিক্ষাপ্রতিষ্ঠানে ডেঙ্গু প্রতিরোধ অভিযান ও জনসচেতনতামূলক অনুষ্ঠানে তিনি এ হুঁশিয়ারি দেন।

পোশাক খাতের শ্রমিকদের আন্দোলনের মধ্যে যারা পুলিশের গাড়িতে আগুন দেওয়ার মতো সহিংস ঘটনা ঘটিয়েছে, তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার কথা জানান ডিএনসিসি প্রশাসক।

শফিকুল ইসলাম খান অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর দেশ গড়ার পরিকল্পনা যাতে সফল না হয়, সে উদ্দেশ্যে পোশাকশ্রমিকদের মধ্যে ফ্যাসিস্ট শক্তি প্রবেশ করে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে।

এ সময় মিরপুরের ধারাবাহিকতায় রাজধানীর সব ফুটপাত দখলমুক্ত করার কথা জানান তিনি। পাশাপাশি উচ্ছেদের ফলে ক্ষতিগ্রস্ত হকারদের বিকল্প স্থানে কাজের সুযোগ করে দেওয়ার আশ্বাস দেন ডিএনসিসি প্রশাসক।

জ/উ


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত