ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি স্ট্যাটাস দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম সদস্যসচিব আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
মঙ্গলবার (৩ নভেম্বর) দিবাগত রাত ১২টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে তিনি লেখেন, ‘আপা আসবে তাই চলে যাচ্ছি। বিদায় বাংলাদেশ!’
স্ট্যাটাসের সঙ্গে বিমানের ভেতরে তোলা একটি ছবিও যুক্ত করেন আসিফ মাহমুদ। ছবিতে তাঁর সঙ্গে দেখা যায় এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী এবং যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিনকে।
তবে ফেসবুক পোস্টে তাঁরা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কোনো তথ্য উল্লেখ করেননি আসিফ মাহমুদ।
উল্লেখ্য, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরা নিয়ে আলোচনার প্রেক্ষাপটে তাঁর এই স্ট্যাটাসটি সামনে এসেছে।
জ/শা