ডাকাতির স্বর্ণ ভাগাভাগি নিয়ে খুন হন যুবদল নেতা শাকের

মাগুরা সংবাদদাতা

দেশজুড়ে

2026-11-04T18:04:18+06:00
2026-11-04T18:04:18+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
ডাকাতির স্বর্ণ ভাগাভাগি নিয়ে খুন হন যুবদল নেতা শাকের
মাগুরা সংবাদদাতা
⏲ ৬:০৪ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ডাকাতি করা স্বর্ণের বার ভাগাভাগি নিয়ে বিরোধের জেরে ২০ লাখ টাকায় ভাড়াটে খুনি দিয়ে যুবদল নেতা শাকের হোসেনকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় ৬১ ভরি ৬ আনা স্বর্ণ, দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়েছে। আজ বুধবার দুপুরে মাগুরা পুলিশ লাইনসের শেড রুমে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন।

পুলিশ সুপার জানান, গত ৬ অক্টোবর মাগুরার রামনগর এলাকায় ঢাকা থেকে ছেড়ে আসা গোল্ডেন লাইন পরিবহনের একটি বাসে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাত দলের সদস্যরা নিজেদের পুলিশ পরিচয় দিয়ে মানিকগঞ্জের মজিবর রহমানের কাছ থেকে ১৫০ ভরি ওজনের ১৪টি স্বর্ণের বার লুট করে। ওই ডাকাতিতে পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক মারুফ হোসেন ও পৌর যুবদলের যুগ্ম সম্পাদক শাকের হোসেনসহ ১২ থেকে ১৫ জন অংশ নেন।

লুট করা স্বর্ণ ভাগাভাগি নিয়ে মারুফের সঙ্গে শাকেরের বিরোধ দেখা দেয়। পুলিশ জানায়, এর জের ধরে মারুফ হোসেন ২১ অক্টোবর ভোরে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক গোলাম জাহিদের মাধ্যমে ২০ লাখ টাকার চুক্তিতে ভাড়াটে খুনি নিয়োগ করেন। পরে ওই খুনিরা শাকেরকে গুলি করে হত্যা করে।

এ ঘটনায় মাগুরা থানায় ডাকাতি ও হত্যা মামলা দায়েরের পর তদন্ত শুরু করে পুলিশ। তদন্তের অংশ হিসেবে দুই মামলায় এখন পর্যন্ত ১১ জনকে আটক করা হয়েছে। হত্যা মামলায় আটক ব্যক্তিরা হলেন-রনি শিকদার, শামীমা তাবাসসুম, অনিমেষ মজুমদার, মারুফ হোসেন, গোলাম জাহিদ ও বশির আলী।

অন্যদিকে, স্বর্ণ ডাকাতির মামলায় আটক ব্যক্তিরা হলেন-জুয়েল হোসেন, তৌকির আহমেদ, ফরিদ মন্ডল, পশু হাসপাতালপাড়ার মিল্টন ও তাঁর স্ত্রী মারুফা খাতুন।

পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেন জানান, অভিযানে ৬১ ভরি ৬ আনা স্বর্ণ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া দুটি মোটরসাইকেল ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়। হত্যাকারীসহ এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তার করে দ্রুত আইনের আওতায় আনা হবে বলে জানান তিনি।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত