৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-04T17:39:49+06:00
2026-11-04T17:39:49+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
৬২ হাজার টন কয়লা নিয়ে পায়রা বন্দরে সিঙ্গাপুরের জাহাজ
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
⏲ ৫:৩৯ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
৬২ হাজার ১০০ মেট্রিক টন কয়লা নিয়ে পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে পৌঁছেছে সিঙ্গাপুরের পতাকাবাহী মাদার ভেসেল ‘এমভি এমবিএস তাইসি’। সাড়ে ১৩ মিটার গভীরতার জাহাজটি গত সোমবার রাতে পায়রা বন্দর চ্যানেলের বহির্নোঙরে প্রায় ৫০ কিলোমিটার গভীর সাগরে এসে পৌঁছায়।

১৯৯ মিটার দৈর্ঘ্য ও ৩২ মিটার প্রস্থের জাহাজটি গত ২৪ অক্টোবর ইন্দোনেশিয়ার তারাহান বন্দর থেকে যাত্রা শুরু করে। জাহাজে থাকা কয়লা পায়রা তাপবিদ্যুৎকেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের জ্বালানি হিসেবে ব্যবহার করা হবে।

পায়রা বন্দরের উপপরিচালক (ট্র্যাফিক) আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এখন থেকে বন্দরে একের পর এক কয়লাবাহী জাহাজ আসতে থাকবে।

বন্দরের হারবার মাস্টার ক্যাপ্টেন এস এম শরিফুর রহমান বলেন, মাদার ভেসেলটি নির্বিঘ্নে বন্দরের বহির্নোঙরে এসে নোঙর করেছে। লাইটার জাহাজের মাধ্যমে কয়লা খালাসের কার্যক্রম শুরু হয়েছে। অর্ধেকের বেশি পণ্য খালাসের পর জাহাজটি টার্মিনালে এসে বাকি কয়লা খালাস করবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত