টঙ্গীতে শ্রমিক অসন্তোষের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-11-04T12:35:54+06:00
2026-11-04T12:35:54+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
টঙ্গীতে শ্রমিক অসন্তোষের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি
টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
⏲ ১২:৩৫ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের অসন্তোষকে কেন্দ্র করে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আজ বুধবার সকালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী স্টেশন রোড এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ হাসান উদ্দিন সরকার, গাজীপুর মহানগর বিএনপির সাবেক ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাকিব উদ্দিন সরকার পাপ্পু এবং বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক নুরুল ইসলাম সরকারের ছেলে ও বিএনপি নেতা সরকার শাহনুর ইসলাম রনি। এ ছাড়া বিএনপির অঙ্গ-সহযোগী সংগঠনের নেতারাও বক্তব্য দেন।

অবস্থান কর্মসূচি চলাকালে বিএনপি নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন। তাঁরা বলেন, ‘বিএনপি শ্রমিক ভাই ভাই, আমরা সবাই একসঙ্গে থাকতে চাই।’

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত