গাজীপুরে যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন, পর্যবেক্ষণে ২৫ ম্যাজিস্ট্রেট

নিউজ ডেস্ক

দেশজুড়ে

2026-11-04T10:32:49+06:00
2026-11-04T10:32:49+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গাজীপুরে যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন, পর্যবেক্ষণে ২৫ ম্যাজিস্ট্রেট
নিউজ ডেস্ক
⏲ ১০:৩২ এএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
গাজীপুর শিল্পাঞ্চলে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ষষ্ঠ দিনে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে যৌথ বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি পরিস্থিতি পর্যবেক্ষণ ও দায়িত্ব পালনে মাঠে রয়েছেন জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বুধবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত গাজীপুর জেলা ও মহানগর এলাকার ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কোনো আঞ্চলিক সড়কে শ্রমিকদের অবস্থান বা পিকেটিংয়ের খবর পাওয়া যায়নি। গুরুত্বপূর্ণ এ দুই মহাসড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক রয়েছে।

গাজীপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিকে কেন্দ্র করে চলমান শ্রম অসন্তোষ নিরসনে ১২ প্লাটুন বিজিবি, ৫ প্লাটুন আনসার এবং ৮ প্লাটুন এসআরবি সদস্য মোতায়েন করা হয়েছে। জেলা প্রশাসনের ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সকাল ৬টা থেকে মাঠে দায়িত্ব পালন করছেন।

এর আগের দিন মঙ্গলবার ১২ প্লাটুন বিজিবি ও ২১ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেন। বর্তমানে বিজিবির ১২ প্লাটুনের পাশাপাশি এসআরবির ৮ প্লাটুন ও আনসারের ৫ প্লাটুন সদস্য নিয়োজিত রয়েছেন।

এ ছাড়া পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গাজীপুর মহানগর পুলিশ, জেলা পুলিশ, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশ, এপিবিএন ও আনসার সদস্যরাও দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট বাহিনীগুলোর ঊর্ধ্বতন কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং প্রয়োজন অনুযায়ী তাৎক্ষণিক নির্দেশনা দিচ্ছেন।

গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মো. তাহেরুল হক চৌহান জানান, আন্দোলনের নামে যাতে রাষ্ট্রীয় সম্পদ কিংবা সাধারণ মানুষের জানমালের কোনো ক্ষতি না হয়, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক রয়েছে। সর্বোচ্চ ধৈর্য ও পেশাদারত্বের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করে দায়িত্ব পালন করছেন বাহিনীর সদস্যরা।

জ/শা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত