হাম ও উপসর্গে আরও ছয় মৃত্যু, নতুন আক্রান্ত এক হাজার ৪০২

জবাবদিহি ডেস্ক

স্বাস্থ্য

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন। আজ বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

2026-11-04T17:49:45+06:00
2026-11-04T17:49:45+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
স্বাস্থ্য
হাম ও উপসর্গে আরও ছয় মৃত্যু, নতুন আক্রান্ত এক হাজার ৪০২
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৪৯ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সারা দেশে হাম উপসর্গ এবং নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন এক হাজার ৪০২ জন। আজ বুধবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোলরুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ৩২৫ জন এবং গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত মোট হামরোগীর সংখ্যা দুই লাখ ৩৪ হাজার ১৪৮ জন।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামরোগীর সংখ্যা ৭৭ জন, গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামরোগীর সংখ্যা ২৪ হাজার ১৫০ জন।

গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে হাসপাতালে ভর্তি হয়েছেন দুই লাখ আট হাজার ৬৩৪ জন।

একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন এক লাখ ৯৯ হাজার ৮৯৪ জন।
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ছয়জনের মৃত্যু হয়েছে এবং গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত হাম উপসর্গে মোট এক হাজার ১৬৪ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কারও মৃত্যু হয়নি এবং গত ১৫ মার্চ থেকে ০৪ নভেম্বর পর্যন্ত নিশ্চিত হামে ১০৫ জনের মৃত্যু হয়েছে।


জ/বা


  বিষয়:   স্বাস্থ্য  স্বাস্থ্য অধিদপ্তর  হাম  আক্রান্ত  মৃত্যু 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত