পছন্দের গল্পের অপেক্ষায় একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন শ্রদ্ধা

বিনোদন ডেস্ক

বিনোদন

2026-11-04T15:18:49+06:00
2026-11-04T15:18:49+06:00
বুধবার ● ৪ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
Advertisement
বিনোদন
পছন্দের গল্পের অপেক্ষায় একাধিক সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন শ্রদ্ধা
বিনোদন ডেস্ক
⏲ ৩:১৮ পিএম | ৪ নভেম্বর, ২০২৬ | বুধবার
ছবি- শ্রদ্ধা কাপুর
বক্স অফিসে সাফল্যের পর নতুন সিনেমার প্রস্তাব ও আকর্ষণীয় পারিশ্রমিকের হাতছানি থাকলেও তাতে সহজে সাড়া দেননি বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। ‘স্ত্রী ২’ সিনেমার ব্যাপক সাফল্যের পর একের পর এক কাজের প্রস্তাব পেয়েছেন তিনি। তবে অর্থ বা কাজের সুযোগের চেয়ে নিজের পছন্দের গল্পকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ক্যারিয়ারের এই অভিজ্ঞতার কথা জানান শ্রদ্ধা। সেখানে এক ভক্ত তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তাঁর পরামর্শ জানতে চান।

জবাবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শ্রদ্ধা বলেন, ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর তাঁকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। সেসব কাজের জন্য ভালো পারিশ্রমিকের প্রস্তাবও ছিল। কিন্তু নিজের মনের কথা শুনে তিনি সিদ্ধান্ত নেন, পছন্দসই গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না।

অভিনেত্রীর ভাষায়, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব, ‘স্ত্রী ২’-এর পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।’

অপেক্ষার সময়টা সহজ ছিল না বলেও জানিয়েছেন শ্রদ্ধা। তবে নিজের সিদ্ধান্তে অটল থাকার সুফল এখন উপলব্ধি করছেন তিনি। তাঁর মতে, মন থেকে কোনো কিছু চাইলে সেটির জন্য অপেক্ষা করা কঠিন হলেও ধৈর্য ধরে থাকা জরুরি।

শ্রদ্ধা বলেন, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। তাই বলব, নিজের মনের কথা শুনুন। কখনো কখনো পথটা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা সার্থক হয়।’

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত