চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-11-03T17:57:31+06:00
2026-11-03T17:57:31+06:00
মঙ্গলবার ● ৩ নভেম্বর ২০২৬,
১৮ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর সতর্ক সংকেত প্রত্যাহার
জবাবদিহি ডেস্ক
⏲ ৫:৫৭ পিএম | ৩ নভেম্বর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা না থাকায় দেশের চার সমুদ্রবন্দর থেকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সামুদ্রিক আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা সতর্কবার্তায় বলা হয়েছে, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ অন্ধ্র উপকূল এলাকায় অবস্থানরত প্রবল ঘূর্ণিঝড় ‘মুরাসু’ আরও উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে মঙ্গলবার ভোরে প্রবল ঘূর্ণিঝড় হিসেবে ভারতের দক্ষিণ অন্ধ্র উপকূল অতিক্রম করেছে। বর্তমানে এটি দক্ষিণ অন্ধ্র প্রদেশ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থান করছে।

সতর্কবার্তায় আরও জানানো হয়, ঘূর্ণিঝড়টি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যেতে পারে।

এ অবস্থায় সমুদ্রবন্দর, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা নেই। তাই চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত নামিয়ে ফেলতে বলা হয়েছে।

এদিকে মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা দেয়নি আবহাওয়া অধিদপ্তর। এসব বন্দরে কোনো সংকেত দেখানোর প্রয়োজন নেই বলেও পূর্বাভাসে জানানো হয়েছে।

জ/দি


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত