ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত

জবাবদিহি ডেস্ক

জাতীয়

ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার পর এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতেও। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

2026-10-28T08:24:38+06:00
2026-10-28T08:24:38+06:00
বুধবার ● ২৮ অক্টোবর ২০২৬,
১২ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
ঘূর্ণিঝড় অর্ণবের প্রভাব, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:২৪ এএম | ২৮ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ আঘাত হানার পর এর প্রভাব পড়তে শুরু করেছে বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতেও। সম্ভাব্য দুর্যোগের আশঙ্কায় দেশের চার সমুদ্রবন্দর—চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রাকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার আশঙ্কা জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ঘূর্ণিঝড় ‘অর্ণব’-এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি হচ্ছে। এর ফলে সমুদ্রবন্দরগুলো এবং আশপাশের উপকূলীয় এলাকায় আবহাওয়া পরিস্থিতি প্রতিকূল হয়ে উঠতে পারে।

এ পরিস্থিতিতে সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সতর্কতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

ঘূর্ণিঝড়ের প্রভাবে সৃষ্ট আবহাওয়াগত পরিস্থিতি বিবেচনায় সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

জ/শা


  বিষয়:   ঘূর্ণিঝড় ‘অর্ণব’  আবহাওয়া অধিদপ্তর 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত