বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: সানায়ে তাকাইচি

জবাবদিহি ডেস্ক

জাতীয়

বাংলাদেশের প্রতি জাপানের দৃঢ় সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে টোকিও আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

2026-10-27T10:59:51+06:00
2026-10-27T10:59:51+06:00
মঙ্গলবার ● ২৭ অক্টোবর ২০২৬,
১১ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
বাংলাদেশকে গভীরভাবে সমর্থন করে জাপান: সানায়ে তাকাইচি
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৫৯ এএম | ২৭ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
বাংলাদেশের প্রতি জাপানের দৃঢ় সমর্থন রয়েছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। একই সঙ্গে বঙ্গোপসাগরকে কেন্দ্র করে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করতে টোকিও আগ্রহী বলেও জানিয়েছেন তিনি।

মঙ্গলবার (২৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুর পৌনে ১২টায় টোকিওতে জাপানের প্রধানমন্ত্রীর কার্যালয় ‘কানতেই’-তে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা বলেন সানায়ে তাকাইচি।

বাংলাদেশ ও জাপানের মধ্যে সহযোগিতা বাড়ানো, দ্বিপক্ষীয় সম্পর্ক আরও দৃঢ় করা এবং বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণের লক্ষ্যে দুই দেশের প্রধানমন্ত্রীর নেতৃত্বে এ শীর্ষ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের আগে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান। এ সময় জাপানের সশস্ত্র বাহিনীর একটি সুসজ্জিত দল বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করে। অনুষ্ঠানে দুই দেশের জাতীয় সংগীত পরিবেশন করা হয় এবং তারেক রহমান গার্ড পরিদর্শন করেন। এ সময় দুই দেশের প্রধানমন্ত্রী পাশাপাশি দাঁড়ান।

সংবর্ধনা অনুষ্ঠান শেষে তারেক রহমান তাঁর সফরসঙ্গীদের জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরে সানায়ে তাকাইচিও তাঁর মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পরিচয় করিয়ে দেন।

আনুষ্ঠানিক পরিচয় পর্ব শেষে ভবনের মূল কক্ষে প্রবেশের পথে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর দুই দেশের প্রধানমন্ত্রী একান্ত বৈঠকে মিলিত হন।

এদিকে, বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্মানে মঙ্গলবার দুপুরে কানতেইতে মধ্যাহ্নভোজের আয়োজন করেন সানায়ে তাকাইচি। মধ্যাহ্নভোজের শুরুতে জাপানের প্রধানমন্ত্রী সংক্ষিপ্ত স্বাগত বক্তব্য দেওয়ার পাশাপাশি শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করবেন। জবাবে বাংলাদেশের প্রধানমন্ত্রীও বক্তব্য দেবেন এবং পাল্টা শুভেচ্ছা পানপাত্র উত্থাপন করবেন।

শীর্ষ বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ খাতে জাপানের সহযোগিতা বৃদ্ধি এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় গুরুত্ব পাবে বলে আশা করা হচ্ছে।

জ/শা


  বিষয়:   বাংলাদেশ  জাপান  প্রধানমন্ত্রী 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত