দেশের বাজারে টানা তিন দফায় কমেছে স্বর্ণের দাম। সর্বশেষ শুক্রবার (২৩ অক্টোবর) প্রতি ভরি স্বর্ণের দাম ২ হাজার ১৫৮ টাকা কমিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে তিন দফায় ভরিপ্রতি স্বর্ণের দাম কমেছে মোট ৭ হাজার ১১৫ টাকা।
দাম কমার পর বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকায়। রোববার (২৪ অক্টোবর) সারা দেশে এই দরে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
শুক্রবার (২৩ অক্টোবর) থেকে কার্যকর নতুন মূল্যতালিকা অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৪ হাজার ১৮২ টাকা।
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৪ হাজার ৯৩ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৮৩ হাজার ৮৮৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম ১ লাখ ৫০ হাজার ২৩২ টাকা। নির্ধারিত এই দামেই সারা দেশে স্বর্ণ কেনাবেচা হচ্ছে।
জ/শা