১৯৭১ সালে দেশবিরোধী ভূমিকার কারণেই জামায়াতে ইসলামী বর্তমানে আওয়ামী লীগের সমর্থন চাইছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
আজ শনিবার (২৪ অক্টোবর) সকালে ডেঙ্গু সচেতনতা বাড়াতে ঢাকা দক্ষিণ বিএনপি আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, বিরোধী দল ‘চকলেট প্রাপ্তির’ কথা বলে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অথচ বিরোধী দল হিসেবে তারা সরকারের সব ধরনের সুবিধা ভোগ করছে বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপি আওয়ামী লীগের সঙ্গে চুক্তি করে ক্ষমতায় এসেছে-এমন দাবি প্রসঙ্গে রুহুল কবির রিজভী বলেন, সত্যিই যদি এ ধরনের কোনো চুক্তি হয়ে থাকে, তাহলে সেই চুক্তিপত্র জনগণের সামনে তুলে ধরা উচিত।
তিনি আরও দাবি করেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতের সম্পৃক্ততার প্রমাণ সবার কাছেই রয়েছে।
জ/উ