টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত

গাজীপুর প্রতিনিধি

দেশজুড়ে

গাজীপুরের টঙ্গী গাজীপুরায় গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

2026-10-24T13:36:48+06:00
2026-10-24T13:36:48+06:00
শনিবার ● ২৪ অক্টোবর ২০২৬,
৮ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
টঙ্গীতে গাড়ির ধাক্কায় বাবা ও ছেলে নিহত
গাজীপুর প্রতিনিধি
⏲ ১:৩৬ পিএম | ২৪ অক্টোবর, ২০২৬ | শনিবার
গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের টঙ্গী গাজীপুরায় গাড়ির ধাক্কায় বাবা ও ছেলের মৃত্যু হয়েছে। আজ শনিবার ভোরে টঙ্গী পূর্ব থানাধীন গাজীপুরা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তপন চন্দ্র দাস (৫০) ও তার ছেলে লিখন চন্দ্র দাস (২০)। তাদের বাড়ি শেরপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলার কৈবর্তপাড়া এলাকায়। তারা গাজীপুর মহানগরীর টঙ্গী পশ্চিম থানাধীন গাজীপুরা সাতাইশ চৌরাস্তা এলাকায় বসবাস করতেন।

টঙ্গী পূর্ব থানার অফিসার্স ইনচার্জ (ওসি) মো. মাকসুদুল আলম জানান, শনিবার ভোর সোয়া ৪টার দিকে গাজীপুরা বিআরটি লেনের পূর্ব পাশে কুটুমবাড়ি হোটেল সংলগ্ন মহাসড়কে গাড়ির ধাক্কায় গুরুতর আহত হন বাবা ও ছেলে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ।

পরে দুজনকে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে লিখনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। তপনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়। আজ সকাল সাড়ে ৯ টার দিকে ঢামেক হাসপাতালে মারা যান তিনি।

ওসি আরো জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।


  বিষয়:   গাজীপুর  মৃত্যু  হাসপাতাল  মর্গ  ঘটনা 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত