সরকারের দৃঢ় পদক্ষেপের কারণে দুর্গাপূজা নিয়ে আওয়ামী লীগ ও গুপ্তদের কোনো ষড়যন্ত্র সফল হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বীরা নিরাপদে ও উৎসবমুখর পরিবেশে এবারের দুর্গাপূজা পালন করেছেন।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, প্রমাণ আছে বলেই আওয়ামী লীগ ও জামায়াতে ইসলামীর সম্পর্কের বিষয়টি সামনে এনেছেন প্রধানমন্ত্রী। অপপ্রচারের ক্ষেত্রে এই দুই দলের সঙ্গে প্রতিযোগিতায় কেউ টিকতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।
বিএনপির এই নেতা আরও দাবি করেন, প্রতিশ্রুতি বাস্তবায়নে বিএনপি কোনো বিচ্যুতি ঘটায়নি।
বিনা মূল্যে ডেঙ্গু পরীক্ষা করতে দেশের সব সরকারি হাসপাতালে নির্দেশনা দেওয়া হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, কেউ যেন পরীক্ষা না করিয়ে হাসপাতাল থেকে ফিরে না যান, তা এখন নিশ্চিত করতে হবে।
জ/উ