প্রায় আট ঘণ্টার সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

2026-10-22T19:36:33+06:00
2026-10-22T19:36:33+06:00
বৃহস্পতিবার ● ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
Advertisement
জাতীয়
প্রায় আট ঘণ্টার সফর শেষে ঢাকায় ফিরলেন প্রধানমন্ত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩৬ পিএম | ২২ অক্টোবর, ২০২৬ | বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
প্রায় আট ঘণ্টার বাগেরহাট ও খুলনা সফর শেষ করে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দিনব্যাপী এ সফরে তিনি মোংলা বন্দর সম্প্রসারণ, প্রস্তাবিত বেজা ইকোনমিক জোনসহ বিভিন্ন  প্রকল্প পরিদর্শন করেন। এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের বেশ কিছু নির্দেশনাও দেন সরকারপ্রধান।

আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে হেলিকপ্টারে ঢাকা থেকে খুলনার দাকোপে যান প্রধানমন্ত্রী। পরে সেখান থেকে নৌপথে মোংলা জেটিতে পৌঁছান তিনি। সেখানে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন এবং প্রস্তাবিত বেজা ইকোনমিক জোন ঘুরে দেখেন।

এ ছাড়া সুন্দরবনের আকরাম পয়েন্ট এলাকায় প্রস্তাবিত এলএনজি টার্মিনালের স্থানও হেলিকপ্টার থেকে পরিদর্শন করেছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীকে একনজর দেখতে বিভিন্ন স্থানে সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়। এ সময় সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন তিনি।

স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের প্রত্যাশা, অসম্পূর্ণ জেটি নির্মাণ, ড্রেজিংসহ থমকে থাকা প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন হবে। তাঁদের আশা, এসব উদ্যোগ বাস্তবায়িত হলে এ অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড আরও গতিশীল হবে।

সরকারের নীতিনির্ধারকদের মতে, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে অঞ্চলে বিনিয়োগের গতি বাড়বে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের প্রভাবে কাজ হারানো বিপুলসংখ্যক মানুষের জন্য বিকল্প কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত