নাটোরের গুরুদাসপুর পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী ও পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ মো. দুলাল সরকারের সমর্থনে নির্বাচনী প্রচারণা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৭টায় পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের মধ্যমপাড়ায় ওয়ার্ড বিএনপির উদ্যোগে মজনুর চাতালে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন গুরুদাসপুর উপজেলা বিএনপির সদস্যসচিব ও সাবেক পৌর চেয়ারম্যান আলহাজ মো. আমজাদ হোসেন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন মেয়র পদপ্রার্থী দুলাল সরকার। সভায় সভাপতিত্ব করেন আলহাজ মো. ইসমাইল হোসেন।
বিশেষ অতিথি ছিলেন পৌর বিএনপির সদস্যসচিব মো. আবু সাঈদ সুফি, পৌর বিএনপির অন্যতম সদস্য মো. হারুন অর রশিদ ও মো. সরোয়ার বিশ্বাস এবং উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো. মাসুদ রানা প্রামাণিক। সভা সঞ্চালনা করেন ঢাকা বাংলা কলেজ ছাত্রদলের সদস্য মো. আব্দুল আলিম প্রামাণিক।
এ সময় পৌর বিএনপির নেতা মো. বল্টু তালুকদার, মো. ফনু তালুকদার, বিএনপি নেতা আলহাজ মো. জহুরুল সোনারসহ ৭ নম্বর ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তব্যে দুলাল সরকার বলেন, “আমি আপনাদেরই সন্তান। সাবেক পৌর চেয়ারম্যান আমজাদ হোসেনের কাছ থেকে জনসেবার শিক্ষা নিয়েছি। গুরুদাসপুর পৌরসভার সাধারণ মানুষের উন্নয়নে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছি।”
তিনি আরও বলেন, নির্বাচিত হলে পৌরসভার রাস্তাঘাটের উন্নয়ন, সড়কবাতির সুব্যবস্থা এবং সব শ্রেণি-পেশার মানুষের মর্যাদা নিশ্চিত করতে কাজ করবেন। এ সময় তিনি মেয়র পদে নির্বাচিত হওয়ার লক্ষ্যে উপস্থিত নেতাকর্মী ও এলাকাবাসীর দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেন।
জ/শা