গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান

জবাবদিহি ডেস্ক

দেশজুড়ে

2026-10-16T08:37:15+06:00
2026-10-16T08:37:15+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
গভীর রাতে গুলশানের দুই ক্লাবে মাদকবিরোধী অভিযান
জবাবদিহি ডেস্ক
⏲ ৮:৩৭ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
রাজধানীর গুলশানে দুটি অভিজাত ক্লাবে মাদকবিরোধী অভিযান চালিয়েছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) মধ্যরাত থেকে গুলশানের মিডিয়া ক্লাব ও জার্মান ক্লাবে এ অভিযান শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রাত ২টার দিকে জার্মান ক্লাবে অভিযান শুরু করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। 

এর আগে, রাত দেড়টার দিকে গুলশান-১ এর জব্বার টাওয়ারে অবস্থিত মিডিয়া ক্লাবেও অভিযান চালানো হয় বলে ডিএনসি সূত্রে জানা গেছে।

বিগত কয়েকদিন ধরেই গভীর রাতে বিভিন্ন ক্লাব ও বারে অভিযান চালাচ্ছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ ও বিভিন্ন বয়সের নারী-পুরুষকে আটক করা হয়।

জ/উ


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত