মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ৩০ জনের কারাদণ্ড, আটক ৩২

চাঁদপুর প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-16T08:11:15+06:00
2026-10-16T08:11:15+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
মা ইলিশ রক্ষায় যৌথ অভিযানে ৩০ জনের কারাদণ্ড, আটক ৩২
চাঁদপুর প্রতিনিধি
⏲ ৮:১১ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এর আওতায় মেঘনা নদীতে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৩২ জনকে আটক করা হয়েছে। পরে তাঁদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। বাকি দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত ৮টা থেকে ১১টা ৪৫ মিনিট পর্যন্ত মেঘনা নদীর বিভিন্ন স্থানে যৌথভাবে এ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন, সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর ও কোস্টগার্ড।

অভিযান সূত্রে জানা গেছে, মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নদীতে মাছ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির উদ্যোগে অভিযানটি পরিচালিত হয়। এ সময় নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরার অভিযোগে ৩২ জনকে আটক করা হয়। পরে তাঁদের মধ্যে ৩০ জনকে ১৮ দিন করে কারাদণ্ড দেওয়া হয়। অন্য দুজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

অভিযানে প্রায় এক লাখ মিটার অবৈধ জাল উদ্ধার করা হয়। পরে বিধি অনুযায়ী জালগুলো বিনষ্ট করা হয়। এ ছাড়া উদ্ধার করা মাছ স্থানীয় একটি এতিমখানায় বিতরণ করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতি ও হাইমচর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নজরুল ইসলাম।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত