অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ

তথ্যপ্রযুক্তি ডেস্ক

প্রযুক্তি

2026-10-16T07:35:28+06:00
2026-10-16T07:35:28+06:00
শনিবার ● ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
Advertisement
প্রযুক্তি
অপরিচিত নাম্বার থেকে ফোনের ভোগান্তি রুখতে পদক্ষেপ
তথ্যপ্রযুক্তি ডেস্ক
⏲ ৭:৩৫ এএম | ১৬ অক্টোবর, ২০২৬ | শুক্রবার
সংগৃহীত ছবি
অপরিচিত নম্বর থেকে ফোন এলে অনেক সময় প্রতারণা ও নানা ধরনের ভোগান্তির শিকার হতে হয়। এ সমস্যা কমাতে কলারের পরিচয় শনাক্তের ব্যবস্থা বাধ্যতামূলক করার উদ্যোগ নিয়েছে ভারত সরকার। নতুন নির্দেশনা অনুযায়ী, ফোনে নম্বরটি সেভ করা না থাকলেও কলারের নাম দেখানোর ব্যবস্থা চালু করতে হবে টেলিকম সংস্থাগুলোকে।

ভারতের যোগাযোগ মন্ত্রণালয়ের নির্দেশে টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থাগুলোকে কলিং নেম প্রেজেন্টেশন (সিএনপি) ব্যবস্থা চালুর কথা বলা হয়েছে। এয়ারটেলের মতো টেলিকম সংস্থাগুলোকেও এ নির্দেশনা অনুসরণ করতে হবে।

সিএনপি ব্যবস্থায় টেলিকম পরিষেবা প্রদানকারীদের কাছে কলারের নাম সংরক্ষিত থাকবে। কেউ ফোন করলে তাঁর নম্বরের পাশাপাশি নামও দেখা যাবে প্রাপকের মোবাইলের পর্দায়। ফলে অপরিচিত নম্বর থেকে ফোন এলেও কলারের পরিচয় সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

নির্দেশনা অনুযায়ী, আগামী ১ নভেম্বর থেকে প্রাথমিকভাবে ফোরজি ও ফাইভজি নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্য এ সুবিধা চালুর কথা রয়েছে। ফোন এলে পর্দায় কলারের নাম ও নম্বরের পাশাপাশি ফোনে আগে থেকে সংরক্ষিত নামও দেখা যেতে পারে। নম্বরটি সেভ করা না থাকলে টেলিকম সংস্থার কাছে থাকা নাম দেখানো হবে।

পরবর্তী সময়ে টুজি ও থ্রিজি নেটওয়ার্ক ব্যবহারকারীদের জন্যও এ সুবিধা চালুর নির্দেশ দেওয়া হয়েছে টেলিকম সংস্থাগুলোকে।

ইতিমধ্যে কয়েকটি টেলিকম পরিষেবা প্রদানকারী সংস্থা নির্দিষ্ট কিছু ফোনে এ সুবিধা চালু করেছে। এত দিন কলারের নাম দেখানোর ব্যবস্থা বাধ্যতামূলক ছিল না। তবে নতুন নির্দেশনা কার্যকর হলে সংশ্লিষ্ট টেলিকম সংস্থাগুলোকে এ ব্যবস্থা চালু করতে হবে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত