খুবজীপুরে এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

দেশজুড়ে

2026-10-14T19:12:34+06:00
2026-10-14T19:12:34+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
খুবজীপুরে এমপি আব্দুল আজিজকে সংবর্ধনা
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
⏲ ৭:১২ পিএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় নাটোর-৪ (গুরুদাসপুর-বড়াইগ্রাম) আসনের সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ বুধবার (১৪ অক্টোবর) বিকেল ৩টায় নাটোরের গুরুদাসপুর উপজেলার খুবজীপুর বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে খুবজীপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী অঙ্গসংগঠনগুলো।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ মো. আব্দুল আজিজ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৩ নম্বর খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. দোরাপ উদ্দিন সরকার। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি ১২ বছর খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি এবং ছয় বছর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি গুরুদাসপুর থানা বিএনপির অন্যতম সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যয় ব্যক্ত করে দোরাপ উদ্দিন সরকার খুবজীপুর ইউনিয়নকে একটি আধুনিক, উন্নত ও মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান, ৩ নম্বর খুবজীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. শফিউল ইসলাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গুরুদাসপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক মো. নূরুল ইসলাম।

সংবর্ধনা অনুষ্ঠানে আয়োজকেরা সংসদ সদস্য আলহাজ মো. আব্দুল আজিজকে স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনুষ্ঠানকে ঘিরে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

এ সময় বক্তারা সংসদ সদস্যের রাজনৈতিক ও সাংগঠনিক ভূমিকার প্রশংসার পাশাপাশি এলাকার উন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে তাঁর কার্যকর ভূমিকা প্রত্যাশা করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. মনিরুজ্জামান হেনা, গুরুদাসপুর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরুজ্জামান মিন্টু ও মো. শরিফুল ইসলাম বিপ্লব, খুবজীপুর ইউনিয়ন যুবদলের সভাপতি মো. রাজু আহমেদ এবং ৫ নম্বর ধারাবারিষা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহীন কাওছার। এ ছাড়া খুবজীপুর ইউনিয়ন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

জ/উ


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত