সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

2026-10-14T07:41:49+06:00
2026-10-14T07:41:49+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৪১ এএম | ১৪ অক্টোবর, ২০২৬ | বুধবার
সংগৃহীত ছবি
সাবেক সংসদ সদস্য ও বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদক সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মঙ্গলবার (১৩ অক্টোবর) রাতে দেওয়া এক শোকবার্তায় তারেক রহমান বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ বিএনপির আন্দোলন-সংগ্রামের একজন লড়াকু সৈনিক ও অকুতোভয় নেতা ছিলেন। দলের দুঃসময়ে তিনি সাহস, নিষ্ঠা ও দৃঢ়তার সঙ্গে সাংগঠনিক কর্মকাণ্ডে ভূমিকা রেখেছেন।’

শোকবার্তায় বিএনপি চেয়ারম্যান আরও বলেন, ‘সালাহউদ্দিন আহমেদ তাঁর রাজনৈতিক জীবন ও দলীয় কর্মকাণ্ডের মধ্য দিয়ে বিএনপির নেতাকর্মীদের কাছে স্মরণীয় হয়ে থাকবেন। বিএনপির এই ত্যাগী নেতার মৃত্যুতে দল একজন নিবেদিতপ্রাণ নেতাকে হারাল, যা দলের জন্য অপূরণীয় ক্ষতি।’

তারেক রহমান বলেন, শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা যেন এই অপূরণীয় ক্ষতি কাটিয়ে ওঠার শক্তি ও ধৈর্য ধারণ করতে পারেন, সে জন্য তিনি মহান আল্লাহর কাছে প্রার্থনা করেছেন।

এর আগে মঙ্গলবার রাত ৮টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন সালাহউদ্দিন আহমেদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমেদ দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তিনি ১৯৯১ ও ২০০১ সালে ঢাকা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। মৃত্যুর আগ পর্যন্ত তিনি বিএনপির বাণিজ্যবিষয়ক সম্পাদকের দায়িত্বে ছিলেন। ফুসফুসের সমস্যাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি।

জ/শা


  বিষয়:   বিএনপি  সাবেক সংসদ সদস্য  মৃত্যু  প্রধানমন্ত্রীর শোক 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত