১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী সব ফ্লাইট

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

2026-10-13T07:06:22+06:00
2026-10-13T07:06:22+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত রিয়াদগামী সব ফ্লাইট
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:০৬ এএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগামী ১৭ অক্টোবর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সব ফ্লাইট স্থগিত করা হয়েছে।

সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে রাষ্ট্রীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থগিত ফ্লাইটগুলোর বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত ও নতুন যাত্রাসূচি যথাসময়ে জানানো হবে।

এর আগে নিরাপত্তাজনিত পরিস্থিতিতে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় ঢাকা-রিয়াদ রুটে ফ্লাইট চলাচল ব্যাহত হয়। এর ফলে রিয়াদগামী যাত্রীদের যাত্রা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

এ পরিস্থিতিতে যাত্রীদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস। একই সঙ্গে উদ্ভূত পরিস্থিতিতে যাত্রীদের ধৈর্য ধারণ এবং সহযোগিতা করার অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

জ/শা 


  বিষয়:   ঢাকা-রিয়াদ রুট  বিমান বাংলাদেশ এয়ারলাইনস  ফ্লাইট স্থগিত 


Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত