সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য জানিয়েছেন।

2026-10-13T08:33:42+06:00
2026-10-13T08:33:42+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আন্তর্জাতিক
সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাল যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
⏲ ৮:৩৩ এএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
ইয়েমেনের হুতি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় সৌদি আরবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও আকাশে জ্বালানি সরবরাহকারী একটি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। সোমবার ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম এ তথ্য জানিয়েছেন।

পার্লামেন্টে বক্তব্য দেওয়ার সময় বার্নহাম বলেন, সৌদি আরবে মোতায়েন করা ‘ভয়েজার’ নামের সামরিক বিমানটি ইতিমধ্যে ১৪টি অভিযান সম্পন্ন করেছে। বেসামরিক নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাজ্যের এ সহায়তা প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি।

এর আগে রোববার ইয়েমেনের হুতি বিদ্রোহীরা দাবি করে, আগের ২৪ ঘণ্টায় ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ব্যবহার করে সৌদি আরবের দুটি বিমানবন্দর ও রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর দুটি স্থাপনায় চারটি অভিযান চালিয়েছে তারা।

হুতিদের দাবি, ইয়েমেনের সানআ, তাইজ, মারিব, আল-জাওফ, হাজ্জা, আল-হুদায়দা ও সা'দা অঞ্চলে সৌদি আরবের ১২৪টি বিমান হামলার জবাবে এসব অভিযান চালানো হয়েছে। তাদের আরও দাবি, সাম্প্রতিক উত্তেজনা শুরুর পর থেকে সৌদি বাহিনী মোট ২ হাজার ৫৮টি বিমান হামলা চালিয়েছে।

তবে হুতিদের পক্ষ থেকে দেওয়া এসব হামলার সংখ্যা ও অভিযানের বিবরণ স্বাধীনভাবে যাচাই করা হয়েছে—এমন কোনো তথ্য প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। সূত্র: শাফাক নিউজ

জ/শা 


  বিষয়:   সৌদি আরব  আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা  হামলা মোকাবিলা 


Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত