সৌদি আরবের বিধিনিষেধে ৫১ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী

জবাবদিহি ডেস্ক

জাতীয়

সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন গন্তব্যের ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী, যাঁদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল।

2026-10-13T07:36:48+06:00
2026-10-13T07:36:48+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
জাতীয়
সৌদি আরবের বিধিনিষেধে ৫১ ফ্লাইটে বিঘ্ন, ভোগান্তিতে ৫৪১৮ যাত্রী
জবাবদিহি ডেস্ক
⏲ ৭:৩৬ এএম | ১৩ অক্টোবর, ২০২৬ | মঙ্গলবার
সংগৃহীত ছবি
সৌদি আরবের বিমানবন্দরগুলোতে ফ্লাইট পরিচালনার ওপর বিধিনিষেধের কারণে ঢাকা থেকে রিয়াদসহ বিভিন্ন গন্তব্যের ৫১টি ফ্লাইটে বিঘ্ন ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন ৫ হাজার ৪১৮ জন যাত্রী, যাঁদের ঢাকা থেকে সৌদি আরবসহ বিভিন্ন দেশে যাওয়ার কথা ছিল।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। সংস্থাটির তথ্য অনুযায়ী, গত শনিবার রাত থেকে সোমবার বিকেল পর্যন্ত ফ্লাইট চলাচলে এ বিঘ্ন ঘটে।

বেবিচকের হিসাব অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ৫১টি ফ্লাইটের মধ্যে সৌদি আরবের সঙ্গে সরাসরি চলাচলকারী ফ্লাইট ১২টি। বাকি ৩৯টি ছিল ট্রানজিট ফ্লাইট।

সরাসরি ফ্লাইটগুলোর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চারটি, ইউএস-বাংলা এয়ারলাইনসের দুটি, সৌদিয়া এয়ারলাইনসের তিনটি এবং রিয়াদ এয়ারের তিনটি ফ্লাইট রয়েছে।

অন্যদিকে, ট্রানজিট ফ্লাইটের মধ্যে ইন্ডিগোর ১৬টি, সালাম এয়ারের তিনটি, ইজিপ্টএয়ারের একটি, এমিরেটসের নয়টি, কাতার এয়ারওয়েজের পাঁচটি এবং ফ্লাইদুবাইয়ের পাঁচটি ফ্লাইট রয়েছে।

জ/শা 

  বিষয়:   সৌদি আরব  বিধিনিষেধ  ফ্লাইটে বিঘ্ন  ভোগান্তিত  ক্ষতিগ্রস্ত  যাত্রী 

Advertisement
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত