৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮ ফোনকল

জবাবদিহি ডেস্ক

আইন-আদালত

2026-10-12T10:40:43+06:00
2026-10-12T10:40:43+06:00
মঙ্গলবার ● ১৩ অক্টোবর ২০২৬,
২৮ আশ্বিন ১৪৩৩
Advertisement
আইন-আদালত
৯ মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮ ফোনকল
জবাবদিহি ডেস্ক
⏲ ১০:৪০ এএম | ১২ অক্টোবর, ২০২৬ | সোমবার
সংগৃহীত ছবি
অভিযোগ জানানো, আইনি পরামর্শ নেওয়া ও মামলার তথ্য জানতে চলতি বছরের প্রথম নয় মাসে সুপ্রিম কোর্ট হেল্পলাইনে ৭ হাজার ৩২৮টি ফোনকল এসেছে। সুপ্রিম কোর্ট হেল্পলাইন মনিটরিং সেলের সর্বশেষ তথ্যে এ চিত্র উঠে এসেছে।

তথ্য অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ৩১ সেপ্টেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থান ও বিদেশ থেকে এসব কল আসে। এর মধ্যে শুধু সেপ্টেম্বরে পাওয়া ৭৭৪টি কলের ১১১টিতে আইনি পরামর্শ এবং ১৮৪টিতে মামলার তথ্য জানতে চাওয়া হয়। এসব প্রশ্নের উত্তর তাৎক্ষণিকভাবে সেবাগ্রহীতাদের দেওয়া হয়েছে বলে জানিয়েছে মনিটরিং সেল।

সেপ্টেম্বর মাসে হেল্পলাইন নম্বর ১০৩-এ সেবা নিতে কল করেও কোনো প্রত্যুত্তর পাননি-এমন কলের সংখ্যা ছিল ৩৮০টি। এ ছাড়া সুপ্রিম কোর্ট ও জেলা আদালত-সংশ্লিষ্ট অনিয়ম, দায়িত্বে অবহেলা, সেবা পেতে বিলম্ব এবং অসদাচরণ নিয়ে ২০টি অভিযোগ আসে।

এসব অভিযোগের মধ্যে আইনি সেবা পেতে বিলম্ব, রায়ের কপি না পাওয়া, নথি হারানো ও দ্রুত মামলা নিষ্পত্তির বিষয়ে করা ১৪টি অভিযোগ নিষ্পত্তি করা হয়েছে। বাকি ছয়টি অভিযোগের ক্ষেত্রে অনিয়ম, দায়িত্বে অবহেলা ও অসদাচরণের বিষয়ে ব্যবস্থা নিতে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এদিকে, রাষ্ট্রের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও শাখার কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে সেপ্টেম্বরে ৭৯টি ফোনকল আসে। এসব বিষয় সুপ্রিম কোর্টের এখতিয়ারভুক্ত না হওয়ায় করণীয় সম্পর্কে কলদাতাদের পরামর্শ দেওয়া হয়েছে।

প্রধান বিচারপতির নির্দেশক্রমে ২০২৫ সালের ১১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট হেল্পলাইন সেন্টার উদ্বোধন করা হয়। বর্তমানে ০১৩১৬-১৫৪২১৬ ও ০১৭৯৫-৩৭৩৬৮০ নম্বরে কল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং ১০৩ নম্বরে অনলাইন সেবা চালু রয়েছে।

জ/উ



Advertisement
সর্বশেষ
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত